নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের আচার শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ২টায় কলাকোপা পোদ্দার বাড়ি গিরিধারী মন্দির প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত পাঁচ মাস নিরলস পরিশ্রম করে চলেছেন। তিনি জনগণের কাছে দেওয়া নির্বাচনি ওয়াদা পূরণে কাজ করছেন। কোনো অশুভ শক্তি এদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাকোপা পোদ্দার বাড়ি রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায়। তিনি বলেন, কলাকোপায় প্রায় পাঁচশ বছর আগে থেকে রথযাত্রা উদযাপন অনুষ্ঠান করা হচ্ছে। অনুষ্ঠান উপভোগ করতে শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, অন্য ধর্মের মানুষও আসেন। এ বছর বিপুল উৎসাহ-উদ্দীপনায় রথযাত্রা উদযাপন হচ্ছে।
সাবেক শিক্ষক অজিত কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি মো. আব্দুস সালাম, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ, কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্য
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের আচার শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ২টায় কলাকোপা পোদ্দার বাড়ি গিরিধারী মন্দির প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত পাঁচ মাস নিরলস পরিশ্রম করে চলেছেন। তিনি জনগণের কাছে দেওয়া নির্বাচনি ওয়াদা পূরণে কাজ করছেন। কোনো অশুভ শক্তি এদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাকোপা পোদ্দার বাড়ি রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায়। তিনি বলেন, কলাকোপায় প্রায় পাঁচশ বছর আগে থেকে রথযাত্রা উদযাপন অনুষ্ঠান করা হচ্ছে। অনুষ্ঠান উপভোগ করতে শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, অন্য ধর্মের মানুষও আসেন। এ বছর বিপুল উৎসাহ-উদ্দীপনায় রথযাত্রা উদযাপন হচ্ছে।
সাবেক শিক্ষক অজিত কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি মো. আব্দুস সালাম, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ, কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুলাল মোদক, সমাজপতি খন্দকার আবুল আরিফ হিটু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রথে প্রতিমা প্রতিষ্ঠার পর বিপুলসংখ্যক ভক্ত রথের রশি টেনে উৎসব উদযাপন শুরু করেন। এরপর এমপি উপজেলার চন্দ্রখোলা ও বান্দুরায় রথযাত্রা অনুষ্ঠানে যোগদান করেন।
এ ছাড়া উপজেলার বর্ধনপাড়া রসরাজ গোসাইর আঙিনা, গোবিন্দপুর, খলসি এলাকায় ভক্ত-পুণ্যার্থীরা রথের রশি টেনে রথযাত্রা উদযাপন করেন।
সনাতন ধর্মীয় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে আগমন উপলক্ষে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এ উৎসব উদযাপন করা হয় থাকে। আগামী ২৪ জুলাই শুক্রবার আষাঢ় মাসের শুক্লা দশমীতে ফিরতি রথ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ঢাকার দোহারের জয়পাড়া জগৎবন্ধুর আঙিনা থেকে রথের রশি টেনে রথযাত্রা শুরু করা হয়েছে।