নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ বানিয়ে কার্টুন প্রকাশ
নরওয়ের শীর্ষস্থানীয় দৈনিকে প্রকাশিত একটি কার্টুনকে ঘিরে কূটনৈতিক বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। কার্টুনটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাপুড়ে হিসেবে দেখানো হয়। কার্টুনটিকে অনেকেই ঔপনিবেশিক যুগের অবমাননাকর স্টেরিওটাইপের পুনরাবৃত্তি বলে আখ্যা দিয়েছেন। বুধবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আফতেনপোস্টেন নামের পত্রিকায় কার্টুনটি প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, মোদি একটি পুঙ্গি বাজিয়ে জ্বালানির নল আকৃতির সাপকে বশ করার চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিকে ইঙ্গিত করেই এই চিত্র ব্যবহার করা হয়েছে। কার্টুনটি একটি মতামতধর্মী নিবন্ধের সঙ্গে প্রকাশ করা হয়, যার শিরোনামের অনুবাদ দাঁড়ায়, ‘একজন বুদ্ধিমান ধূর্ত এবং কিছুটা বিরক্তিকর মানুষ’। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে এটিকে বর্ণবাদী ও ভারতবিরোধী মনোভাবের প্রকাশ বলে সমালোচনা করেছেন। যদিও এখন পর্যন্ত মোদির অফিস বা ভারত সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগেও ২০২২ সালে স্পেনের সংবাদপত্র লা ভ্যানগার্ডিয়া ভারতের অর্থনৈতিক উত্থান নিয়ে প্রতিবেদনে একই ধরনের সাপুড়ে
নরওয়ের শীর্ষস্থানীয় দৈনিকে প্রকাশিত একটি কার্টুনকে ঘিরে কূটনৈতিক বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। কার্টুনটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাপুড়ে হিসেবে দেখানো হয়। কার্টুনটিকে অনেকেই ঔপনিবেশিক যুগের অবমাননাকর স্টেরিওটাইপের পুনরাবৃত্তি বলে আখ্যা দিয়েছেন।
বুধবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আফতেনপোস্টেন নামের পত্রিকায় কার্টুনটি প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, মোদি একটি পুঙ্গি বাজিয়ে জ্বালানির নল আকৃতির সাপকে বশ করার চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিকে ইঙ্গিত করেই এই চিত্র ব্যবহার করা হয়েছে।
কার্টুনটি একটি মতামতধর্মী নিবন্ধের সঙ্গে প্রকাশ করা হয়, যার শিরোনামের অনুবাদ দাঁড়ায়, ‘একজন বুদ্ধিমান ধূর্ত এবং কিছুটা বিরক্তিকর মানুষ’।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে এটিকে বর্ণবাদী ও ভারতবিরোধী মনোভাবের প্রকাশ বলে সমালোচনা করেছেন।
যদিও এখন পর্যন্ত মোদির অফিস বা ভারত সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগেও ২০২২ সালে স্পেনের সংবাদপত্র লা ভ্যানগার্ডিয়া ভারতের অর্থনৈতিক উত্থান নিয়ে প্রতিবেদনে একই ধরনের সাপুড়ে প্রতীক ব্যবহার করায় বিতর্ক তৈরি হয়েছিল।
What's Your Reaction?