নাটোরে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮ ঘণ্টা পর উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শিশু সুরভী খাতুন (৭) উপজেলার ছোট চৌগ্রাম সোনাপাড়া মহল্লার আব্দুল খলিলের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পাশের খালের নতুন পানিতে গোসল করতে নামে সুরভী। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে চৌগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তবে শিশুটিকে খুঁজে পাওয়া না যাওয়ায় রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে আনা হয়। দীর্ঘ প্রায় ৮ ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালের পানির নিচ থেকে সুরভীর মরদেহ উদ্ধার করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খালের পানিতে গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল সন্ধ্

নাটোরে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮ ঘণ্টা পর উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত শিশু সুরভী খাতুন (৭) উপজেলার ছোট চৌগ্রাম সোনাপাড়া মহল্লার আব্দুল খলিলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পাশের খালের নতুন পানিতে গোসল করতে নামে সুরভী। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে চৌগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তবে শিশুটিকে খুঁজে পাওয়া না যাওয়ায় রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে আনা হয়।

দীর্ঘ প্রায় ৮ ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালের পানির নিচ থেকে সুরভীর মরদেহ উদ্ধার করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খালের পানিতে গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow