নাটোরে বজ্রপাতে ইটভাটার শ্রমিকের মৃত্যু
নাটোরের লালপুরে ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এসকেন আলী ভোলা (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় দুই নারী শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২১ মে ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজীপুর এলাকায় সুপার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এসকেন আলী ভোলা লালপুর উপজেলার বালিতিতা গ্রামের মৃত আদুর ছেলে। আহত দুই নারী শ্রমিক হলেন- শাপলা খাতুন (৩০) ও সুফিয়া (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজীপুর সুপার ইটভাটায় এসকেন আলী ভোলাসহ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। সকাল থেকে আকাশ মেঘলা ছিল। হঠাৎ বিদ্যুৎ চমকে বজ্রপাতের শিকার হন তারা। এসময় ভাটার লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত শাপলা খাতুন ও সুফিয়া খাতুন হাসপাতালে চিকিৎসাধীন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান ,আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবরের কাছে হস্তান্তর করা হয়েছে। রেজাউল করিম রেজা/কেএইচকে/এএসএম
নাটোরের লালপুরে ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এসকেন আলী ভোলা (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় দুই নারী শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ মে ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজীপুর এলাকায় সুপার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসকেন আলী ভোলা লালপুর উপজেলার বালিতিতা গ্রামের মৃত আদুর ছেলে। আহত দুই নারী শ্রমিক হলেন- শাপলা খাতুন (৩০) ও সুফিয়া (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজীপুর সুপার ইটভাটায় এসকেন আলী ভোলাসহ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। সকাল থেকে আকাশ মেঘলা ছিল। হঠাৎ বিদ্যুৎ চমকে বজ্রপাতের শিকার হন তারা। এসময় ভাটার লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত শাপলা খাতুন ও সুফিয়া খাতুন হাসপাতালে চিকিৎসাধীন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান ,আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবরের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেজাউল করিম রেজা/কেএইচকে/এএসএম
What's Your Reaction?