নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

নাটোর সদর উপজেলার মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম শহীদা বেগম (৫৫)। এ ঘটনায় তার ছেলে আরিফ হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মা ও ছেলে দুজনই ঘরে ছিলেন। পারিবারিক কোনো কারণে ছেলে আরিফ মাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত নাটোর সদর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত আরিফ মানসিক প্রতিবন্ধী। আগেও পারিবারিক বিভিন্ন বিষয়ে তার আচরণে অস্থিরতার কথা জানা গেছে। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ছেলে আরিফকে আটক করা হয়েছে। রেজাউল করিম রেজা/বিএ

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

নাটোর সদর উপজেলার মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শহীদা বেগম (৫৫)। এ ঘটনায় তার ছেলে আরিফ হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মা ও ছেলে দুজনই ঘরে ছিলেন। পারিবারিক কোনো কারণে ছেলে আরিফ মাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত নাটোর সদর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত আরিফ মানসিক প্রতিবন্ধী। আগেও পারিবারিক বিভিন্ন বিষয়ে তার আচরণে অস্থিরতার কথা জানা গেছে। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ছেলে আরিফকে আটক করা হয়েছে।

রেজাউল করিম রেজা/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow