নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আকরাম মোল্যা (৬০)। তিনি চরবকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকরাম মোল্যা সকালে নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে স্কুলে পৌঁছে দিতে বের হয়। নাতিকে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে তিনি আবার বাড়ি ফিরছিলেন। এসময় পূর্ব চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের দ্বিখÐিত মরদেহ উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। যেহেতু ঘটনাটি রেলওয়ের এলাকায় ঘটেছে, তাই রেল-পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান পুলিশ।

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আকরাম মোল্যা (৬০)। তিনি চরবকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকরাম মোল্যা সকালে নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে স্কুলে পৌঁছে দিতে বের হয়। নাতিকে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে তিনি আবার বাড়ি ফিরছিলেন। এসময় পূর্ব চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের দ্বিখÐিত মরদেহ উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। যেহেতু ঘটনাটি রেলওয়ের এলাকায় ঘটেছে, তাই রেল-পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow