নারায়ণগঞ্জে কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ওই শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিকের নাম মো. রাব্বি (৩০)। তিনি মুন্সিগঞ্জের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে। রাব্বির সহকর্মী সোহেল বলেন, ‘আমরা জয়পুর এলাকায় একটি ডাইং ফ্যাক্টরিতে কাজ করি। দুপুরে সেখানে মেশিন বসানোর সময় মেশিনের তার থেকে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি অচেতন হয়ে পড়ে। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। কেএজেডআইএ/একিউএফ

নারায়ণগঞ্জে কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ওই শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিকের নাম মো. রাব্বি (৩০)। তিনি মুন্সিগঞ্জের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে।

রাব্বির সহকর্মী সোহেল বলেন, ‘আমরা জয়পুর এলাকায় একটি ডাইং ফ্যাক্টরিতে কাজ করি। দুপুরে সেখানে মেশিন বসানোর সময় মেশিনের তার থেকে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি অচেতন হয়ে পড়ে। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow