নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ বন্দরে মাকসুদুর রহমান জুয়েল (৪৫) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার মদনগঞ্জ শান্তিনগর শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ড্রেজার ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, বন্ধু শ্যামলকে দিয়ে মোবাইলে কল করে ঘটনাস্থলে জুয়েলকে ডেকে আনা হয়। পরে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের ভাই সোহেল বলেন, ‘মদনগঞ্জ শান্তিনগর এলাকার টিটু, আল আমিন, ডিশ দুলাল, পলাশের সঙ্গে তার ভাইয়ের ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। মাদক ব্যবসায় তাদের বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এরইমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ বন্দরে মাকসুদুর রহমান জুয়েল (৪৫) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার মদনগঞ্জ শান্তিনগর শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ড্রেজার ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, বন্ধু শ্যামলকে দিয়ে মোবাইলে কল করে ঘটনাস্থলে জুয়েলকে ডেকে আনা হয়। পরে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহতের ভাই সোহেল বলেন, ‘মদনগঞ্জ শান্তিনগর এলাকার টিটু, আল আমিন, ডিশ দুলাল, পলাশের সঙ্গে তার ভাইয়ের ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। মাদক ব্যবসায় তাদের বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও
দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এরইমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow