নাহিদ ইসলামের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সম্পাদক এস এম সাইফ মুস্তাফিজ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আশরেফা খাতুন উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের অগ্রগতি, অর্থনীতি ও বিচার বিভাগে চলমান গুরুত্বপূর্ণ সংস্কার এবং বাংলাদেশ-স্পেন দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আরও পড়ুন নাহিদ ইসলাম / দেশের সব আন্দোলনে সবচেয়ে বড় অবদান ছিল জবির, অথচ তারা মূল্যায়ন পায়নি এ সময় উভয়পক্ষ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে মতবিনিময় করে। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার এবং দ্বিপক্ষীয় অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে বাংলাদেশ ও স্পেনের

নাহিদ ইসলামের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সম্পাদক এস এম সাইফ মুস্তাফিজ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আশরেফা খাতুন উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের অগ্রগতি, অর্থনীতি ও বিচার বিভাগে চলমান গুরুত্বপূর্ণ সংস্কার এবং বাংলাদেশ-স্পেন দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় উভয়পক্ষ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে মতবিনিময় করে। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার এবং দ্বিপক্ষীয় অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ও স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয়পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

পরে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ জয়ে স্পেনকে অভিনন্দন জানিয়ে স্প্যানিশ রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান।

এনএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow