নিজের বিজয়কে জনগণের জন্য উৎসর্গ করলেন ওয়াদুদ ভূইয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের বিজয়কে খাগড়াছড়ি সংসদীয় এলাকার জনগণের জন্য উৎসর্গ করে ওয়াদুদ ভুইয়া দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে সংযম ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই জয় শুধুমাত্র আমার একার নয়, এটি দলের প্রতিটি নেতাকর্মী ও সমর্থকদের সম্মিলিত অর্জন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শেষ বিকেলে এক বার্তায় ওয়াদুদ ভুইয়া সবাইকে শান্ত ও ভদ্র আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, বিজয় ধরে রাখতে হলে সবার সঙ্গে নমনীয় আচরণ করতে হবে। মানুষই আমাদের শক্তি। কোনো ধরনের বিবাদ, ঝগড়া বা সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই দায়িত্বশীল রাজনৈতিক আচরণের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এদিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মী, সমর্থক, ভোটার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দিনভর তার বাসভবন বৈঠকে শুভেচ্ছা জানাতে মানুষের ঢল নামে। সন্ধ্যায় নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভুইইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের বিজয়কে খাগড়াছড়ি সংসদীয় এলাকার জনগণের জন্য উৎসর্গ করে ওয়াদুদ ভুইয়া দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে সংযম ও সম্প্রীতির বার্তা দিয়েছেন।
তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই জয় শুধুমাত্র আমার একার নয়, এটি দলের প্রতিটি নেতাকর্মী ও সমর্থকদের সম্মিলিত অর্জন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শেষ বিকেলে এক বার্তায় ওয়াদুদ ভুইয়া সবাইকে শান্ত ও ভদ্র আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, বিজয় ধরে রাখতে হলে সবার সঙ্গে নমনীয় আচরণ করতে হবে। মানুষই আমাদের শক্তি।
কোনো ধরনের বিবাদ, ঝগড়া বা সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই দায়িত্বশীল রাজনৈতিক আচরণের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
এদিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মী, সমর্থক, ভোটার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দিনভর তার বাসভবন বৈঠকে শুভেচ্ছা জানাতে মানুষের ঢল নামে। সন্ধ্যায় নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভুইইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা।
২৯৮ খাগড়াছড়ি সংসদীয় আসনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ খাগড়াছড়ি সংসদীয় আসনে ভূমিধস বিজয় পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৮২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় লাভ করেন তিনি। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট।
What's Your Reaction?