নিহত অ্যাডভোকেট শান্তর পরিবারের পাশে জেলা আইনজীবী সমিতি

সন্ত্রাসীদের হামলায় নিহত বাগেরহাটের আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি। সমিতির পক্ষ থেকে নিহতের তিন সন্তান ও স্ত্রীর দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে পরিবারের খোঁজখবর নেওয়া, দোয়া ও কবর জিয়ারতের মাধ্যমে নিহত আইনজীবীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নিহত আইনজীবীর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তার গ্রামের বাড়িতে যান একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসাইন। এ সময় তিনি নিহত আইনজীবীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। হৃদয়স্পর্শী এক মুহূর্তে অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসাইন নিহত অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর এক কন্যাকে কোলে নিলে আরেক কন্যা ঝাঁপ দিয়ে তার কোলে উঠে পড়ে। এ সময় স্থানীয় মসজিদের ইমাম, এলাকাবাসী এবং উপস্থিত সবার সামনে তিনি নিহতের স্ত্রী ও তিন কন্যার পাশে জেলা আইনজীবী সমিতি এবং ব্যক্তিগতভাবে পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘শান্তর তিন সন্তান ও তার স্ত্রীর দায়িত্ব আমি জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপত

নিহত অ্যাডভোকেট শান্তর পরিবারের পাশে জেলা আইনজীবী সমিতি

সন্ত্রাসীদের হামলায় নিহত বাগেরহাটের আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি। সমিতির পক্ষ থেকে নিহতের তিন সন্তান ও স্ত্রীর দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে পরিবারের খোঁজখবর নেওয়া, দোয়া ও কবর জিয়ারতের মাধ্যমে নিহত আইনজীবীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নিহত আইনজীবীর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তার গ্রামের বাড়িতে যান একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসাইন। এ সময় তিনি নিহত আইনজীবীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

হৃদয়স্পর্শী এক মুহূর্তে অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসাইন নিহত অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর এক কন্যাকে কোলে নিলে আরেক কন্যা ঝাঁপ দিয়ে তার কোলে উঠে পড়ে। এ সময় স্থানীয় মসজিদের ইমাম, এলাকাবাসী এবং উপস্থিত সবার সামনে তিনি নিহতের স্ত্রী ও তিন কন্যার পাশে জেলা আইনজীবী সমিতি এবং ব্যক্তিগতভাবে পাশে থাকার অঙ্গীকার করেন।

তিনি বলেন, ‘শান্তর তিন সন্তান ও তার স্ত্রীর দায়িত্ব আমি জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ওয়াহিদুজ্জামান দিপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পিপি) অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালনের নির্দেশে গ্রহণ করিলাম। তাদের যে কোনো প্রয়োজনে আমি এবং জেলা আইনজীবী সমিতি সর্বদা পাশে থাকবে ইনশাআল্লাহ।’

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- বাগেরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব) অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সহকারী সম্পাদক বি এম মনিরুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট জহিরুল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট তালিমুল ইসলাম, অ্যাডভোকেট মনির শিকদার, স্থানীয় মাদ্রাসার সুপার ও পেশ ইমাম নুরুল ইসলামসহ অনেকে।

এ সময় উপস্থিত এলাকাবাসী প্রতিনিধি দলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং নিহত আইনজীবীর পরিবারের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, সন্ত্রাসীদের হামলায় নিহত অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর মৃত্যুতে বাগেরহাটসহ সারাদেশের আইনজীবী মহলে শোকের ছায়া নেমে আসে। হত্যাকাণ্ডের পর থেকেই তার পরিবারকে সহযোগিতা এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন আইনজীবীরা।

এর আগে পশ্চিমভাগ গ্রামের জামে মসজিদে জুমার নামাজ শেষে অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে আইনজীবী প্রতিনিধি দল অংশ নেয়। দোয়া ও মোনাজাত শেষে প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় মসজিদের ইমামকে সঙ্গে নিয়ে অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow