নিয়মই পাল্টে ফেলল লিগ কর্তৃপক্ষ, বিশ্বকাপের নায়ক ভোজিনহার আরও এক জয়
কোনো খেলোয়াড়ের জন্য পুরো লিগের নিয়ম বদলে যাওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। কিন্তু কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার ক্ষেত্রে সেটিই ঘটেছে। তাকে দলে টানতে নিয়মই সংশোধন করেছে চিলির প্রিমেরা ডিভিশন। ফলে জার্সিতে নিজের পরিচিত ডাকনাম ‘ভোজিনহা’ ব্যবহারের অনুমতি পাচ্ছেন বিশ্বকাপে আলোচিত এই গোলকিপার। খবর ইএসপিএন এর।
চিলির প্রিমেরা ডিভিশনের আগের নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সিতে কেবল পারিবারিক নাম ব্যবহার করা যেত। তবে ভোজিনহার অনুরোধে সেই নিয়মে পরিবর্তন আনতে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে লিগের ক্লাবগুলো। সেখানেই জয় হয় ভোজিনহার। ফলে এবার থেকে জার্সিতে নিজের পরিচিত ডাকনাম ‘ভোজিনিহা’ লিখেই মাঠে নামতে পারবেন।
৪০ বছর বয়সী এই গোলরক্ষকের কোলো-কোলোতে যোগ দেয়ার পথে এটিই ছিল অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। সেই শর্ত পূরণ হওয়ায় চুক্তির পথ অনেকটাই সহজ হয়েছে।
যদিও কোলো-কোলোতে তার যোগ দেয়া প্রায় নিশ্চিত, তবু আনুষ্ঠানিক চুক্তিতে এখনো সই হয়নি। গত মঙ্গলবার সান্তিয়াগো পৌঁছানোর কথা থাকলেও প্রথমে ভিসা-সংক্রান্ত জটিলতা এবং পরে ব্যক্তিগত কারণে যাত্রা স্থগিত করেন ভোজিনহা। ক্লাবটির পরিচালক হেইমে পিজারো এবং কোচ ফার্নান্দো ওর
কোনো খেলোয়াড়ের জন্য পুরো লিগের নিয়ম বদলে যাওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। কিন্তু কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার ক্ষেত্রে সেটিই ঘটেছে। তাকে দলে টানতে নিয়মই সংশোধন করেছে চিলির প্রিমেরা ডিভিশন। ফলে জার্সিতে নিজের পরিচিত ডাকনাম ‘ভোজিনহা’ ব্যবহারের অনুমতি পাচ্ছেন বিশ্বকাপে আলোচিত এই গোলকিপার। খবর ইএসপিএন এর।
চিলির প্রিমেরা ডিভিশনের আগের নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সিতে কেবল পারিবারিক নাম ব্যবহার করা যেত। তবে ভোজিনহার অনুরোধে সেই নিয়মে পরিবর্তন আনতে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে লিগের ক্লাবগুলো। সেখানেই জয় হয় ভোজিনহার। ফলে এবার থেকে জার্সিতে নিজের পরিচিত ডাকনাম ‘ভোজিনিহা’ লিখেই মাঠে নামতে পারবেন।
৪০ বছর বয়সী এই গোলরক্ষকের কোলো-কোলোতে যোগ দেয়ার পথে এটিই ছিল অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। সেই শর্ত পূরণ হওয়ায় চুক্তির পথ অনেকটাই সহজ হয়েছে।
যদিও কোলো-কোলোতে তার যোগ দেয়া প্রায় নিশ্চিত, তবু আনুষ্ঠানিক চুক্তিতে এখনো সই হয়নি। গত মঙ্গলবার সান্তিয়াগো পৌঁছানোর কথা থাকলেও প্রথমে ভিসা-সংক্রান্ত জটিলতা এবং পরে ব্যক্তিগত কারণে যাত্রা স্থগিত করেন ভোজিনহা। ক্লাবটির পরিচালক হেইমে পিজারো এবং কোচ ফার্নান্দো ওরতিজ জানিয়েছেন, খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের আশা, ব্যক্তিগত সমস্যার সমাধান হলেই খুব দ্রুত চিলিতে এসে দলের সঙ্গে যোগ দেবেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
সবকিছু ঠিক থাকলে কোলো-কোলোর সঙ্গে ভোজিনহার প্রাথমিক চুক্তি হবে ছয় মাসের। এরপর তার পারফরম্যান্স সন্তোষজনক হলে আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। জার্সিতে নিজের পরিচিত নাম ব্যবহারের অধিকার নিশ্চিত হলেও, চিলিতে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ভোজিনহার যোগদান নিয়ে সমর্থকদের মধ্যে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে।