নেমেসিসের ২৫ বছর উদযাপনে গাইবেন পুরোনো সদস্য ও অতিথিশিল্পীরা

গানে গানে এরই মধ্যে ২৫ বছরের পথ অতিক্রম করে ফেলেছে রক ঘরানার ব্যান্ড নেমেসিস। জনপ্রিয়তা ধরে রেখে পথচলার এই দীর্ঘ মাইলফলক স্পর্শ করতে পারা নিয়ে উচ্ছ্বসিত নেমেসিস সদস্যরা। তাই ব্যান্ডের ২৫ বছর পূর্তিকে কনসার্টের মাধ্যমে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আয়োজন করেছে ‘এত দিনের পরেও যে’ শিরোনামে একক কনসার্টের। সেখানে নেমেসিসের বর্তমান লাইনআপসহ পুরোনো সদস্যরাও উপস্থিত থাকবেন। আগামী ২২ মে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে ‘এত দিনের পরেও যে’ কনসার্টটি। এ আয়োজনে গানের পাশাপাশি দীর্ঘ সংগীত সফরের নানা অভিজ্ঞতার কথা শোনাবেন নেমেসিস সদস্যরা। তাদের কথায়, যে কোনো শিল্পী বা ব্যান্ডের জন্য ২৫ বছরের মাইলফলক স্পর্শ করতে পারা গর্ব ও আনন্দের। তাদের জন্য ভালো লাগার বিষয় হলো, এই দীর্ঘ সংগীত সফরের এখনও শ্রোতা মনে অনুরণন তুলে যেতে পারছেন। সময়ের পালাবদলেও তাদের কাছে শ্রোতাদের প্রত্যাশা এতটুকু কমেনি। সে কারণে এই কনসার্টে তারা গানে গানে ২৫ বছরের যাত্রার একটি চিত্র তুলে ধরার চেষ্টা করবেন। পরিবেশনার ফাঁকে ফাঁকে প্রতিটি গানের পেছনের গল্প দর্শকদের সঙ্গে শেয়ার করবেন তারা। এই আয়োজনে নেমেসিসের পুরোনো সদস

নেমেসিসের ২৫ বছর উদযাপনে গাইবেন পুরোনো সদস্য ও অতিথিশিল্পীরা

গানে গানে এরই মধ্যে ২৫ বছরের পথ অতিক্রম করে ফেলেছে রক ঘরানার ব্যান্ড নেমেসিস। জনপ্রিয়তা ধরে রেখে পথচলার এই দীর্ঘ মাইলফলক স্পর্শ করতে পারা নিয়ে উচ্ছ্বসিত নেমেসিস সদস্যরা। তাই ব্যান্ডের ২৫ বছর পূর্তিকে কনসার্টের মাধ্যমে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আয়োজন করেছে ‘এত দিনের পরেও যে’ শিরোনামে একক কনসার্টের। সেখানে নেমেসিসের বর্তমান লাইনআপসহ পুরোনো সদস্যরাও উপস্থিত থাকবেন। আগামী ২২ মে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে ‘এত দিনের পরেও যে’ কনসার্টটি।

এ আয়োজনে গানের পাশাপাশি দীর্ঘ সংগীত সফরের নানা অভিজ্ঞতার কথা শোনাবেন নেমেসিস সদস্যরা। তাদের কথায়, যে কোনো শিল্পী বা ব্যান্ডের জন্য ২৫ বছরের মাইলফলক স্পর্শ করতে পারা গর্ব ও আনন্দের। তাদের জন্য ভালো লাগার বিষয় হলো, এই দীর্ঘ সংগীত সফরের এখনও শ্রোতা মনে অনুরণন তুলে যেতে পারছেন।

সময়ের পালাবদলেও তাদের কাছে শ্রোতাদের প্রত্যাশা এতটুকু কমেনি। সে কারণে এই কনসার্টে তারা গানে গানে ২৫ বছরের যাত্রার একটি চিত্র তুলে ধরার চেষ্টা করবেন। পরিবেশনার ফাঁকে ফাঁকে প্রতিটি গানের পেছনের গল্প দর্শকদের সঙ্গে শেয়ার করবেন তারা।

এই আয়োজনে নেমেসিসের পুরোনো সদস্যদের পাশাপাশি বেশ কয়েকজন অতিথি শিল্পী গান শোনাবেন। সব মিলিয়ে ‘এত দিনের পরেও যে’ কনসার্টটি উপস্থিত সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন নেমেসিস সদস্যরা।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে কলেজপড়ুয়া কয়েকজন গানপাগল তরুণ গড়ার প্রস্তুতি নেন; যা এক বছর পর নেমেসিস নামে যাত্রা শুরু করে। সংগীতে নিজস্বয়তা তুলে আনতে তারা একনাগাড়ে কাজে যায়। সেই সুবাদে তৈরি রক ঘরানার ভিন্ন ধাঁচের কিছু গান। আর সে গানগুলো নিয়ে ২০০৫ সালে তারা প্রকাশ করে প্রথম স্টুডি অ্যালবাম ‘অন্বেষণ’। প্রথম অ্যালবাম থেকে শ্রোতা মনোযোগ কেড়ে নিতে সফল হয় নেমেসিস। শ্রোতাদের কাছে তাদের নতুন গানের প্রত্যাশা বাড়তে থাকে। একইভাবে জনপ্রিয়তার সুবাদে তাদের পথচলাও হয়ে ওঠে মসৃণ।

সে কারণে শ্রোতা মনে অনুরণন তুলতে তারা একে একে প্রকাশ করে ‘তৃতীয় যাত্রা’, ‘গণজোয়ার’ ও ‘ভিআইপি’ একক অ্যালবামগুলো। এর বাইরেও বেশ কিছু মিক্সড অ্যালবামে গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন নেমেসিস। 

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow