ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই বড় স্বস্তির জায়গা: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, যখন সমাজে ও বিচারব্যবস্থায় ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হয়, তখন কোনো মামলায় রাষ্ট্রপক্ষ হেরে গেলেও সেখানে স্বস্তি থাকে। সাধারণ নাগরিকের প্রতি ন্যায়বিচার নিশ্চিত হলে অ্যাটর্নি জেনারেল হিসেবে তখন আমি বেশি আনন্দিত হই। শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহের কোটচাঁদপুরে আয়োজিত এক নাগরিক সভায় অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আইনের শাসন ও বিচারব্যবস্থার মূল লক্ষ্যই হলো নাগরিকের অধিকার রক্ষা করা। রাষ্ট্র বা ব্যক্তি, কে জিতল তার চেয়ে বড় কথা হলো ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো কি না। বিচারপদ্ধতি যখন কোনো নাগরিককে তাঁর কাঙ্ক্ষিত ও সঠিক বিচার এনে দেয়, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও সেখানে কোনো অসন্তোষ থাকে না, বরং তা আইনি ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়ায়। আরও পড়ুন আদালতের তথ্য প্রকাশে দায়িত্বশীল থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন। অনুষ্ঠানে ব

ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই বড় স্বস্তির জায়গা: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, যখন সমাজে ও বিচারব্যবস্থায় ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হয়, তখন কোনো মামলায় রাষ্ট্রপক্ষ হেরে গেলেও সেখানে স্বস্তি থাকে। সাধারণ নাগরিকের প্রতি ন্যায়বিচার নিশ্চিত হলে অ্যাটর্নি জেনারেল হিসেবে তখন আমি বেশি আনন্দিত হই।

শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহের কোটচাঁদপুরে আয়োজিত এক নাগরিক সভায় অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আইনের শাসন ও বিচারব্যবস্থার মূল লক্ষ্যই হলো নাগরিকের অধিকার রক্ষা করা। রাষ্ট্র বা ব্যক্তি, কে জিতল তার চেয়ে বড় কথা হলো ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো কি না। বিচারপদ্ধতি যখন কোনো নাগরিককে তাঁর কাঙ্ক্ষিত ও সঠিক বিচার এনে দেয়, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও সেখানে কোনো অসন্তোষ থাকে না, বরং তা আইনি ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়ায়।

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।

এম শাহাজান/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow