পিএসসি সচিবালয়ের ৮ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৮ ক্যাটাগরির পদের আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।  পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে পিএসসির ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে। বুধবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। স্থগিত হওয়া পদগুলো হলো- ১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী এবং টেলিফোন অপারেটর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীকালে পিএসসির নিজস্ব ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং এসএমএসে জানিয়ে দেওয়া হবে।

পিএসসি সচিবালয়ের ৮ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৮ ক্যাটাগরির পদের আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। 

পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে পিএসসির ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বুধবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।

স্থগিত হওয়া পদগুলো হলো- ১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী এবং টেলিফোন অপারেটর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীকালে পিএসসির নিজস্ব ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং এসএমএসে জানিয়ে দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow