ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান ধর্ম সচিবের

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি) বলেছেন, ইসলামী মূল্যবোধ, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সমাজের সবস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়)’ প্রকল্পের বার্ষিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ধর্মসচিব বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের তৃণমূল পর্যায়ে নৈতিকতা, ধর্মীয় শিক্ষা এবং মানবিক মূল্যবোধ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান প্রজন্মকে আদর্শ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধের চর্চা আরও জোরদার করা প্রয়োজন। তিনি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও অংশীজনদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের অবদানকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। ‘নৈতিকতা ও ধর্মীয়

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান ধর্ম সচিবের

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি) বলেছেন, ইসলামী মূল্যবোধ, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সমাজের সবস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়)’ প্রকল্পের বার্ষিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ধর্মসচিব বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের তৃণমূল পর্যায়ে নৈতিকতা, ধর্মীয় শিক্ষা এবং মানবিক মূল্যবোধ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান প্রজন্মকে আদর্শ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধের চর্চা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও অংশীজনদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের অবদানকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়)’ প্রকল্পের পরিচালক এস. এম. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।  

এছাড়া বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মাহবুব আলম, ইসলামী ফাউন্ডেশনের সচিব শেখ মুনিরুল ইসলাম এবং সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমইউ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow