নড়াইলে দুই পক্ষের তুমুল সংঘর্ষ; নিহত ৪

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সিংগা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন—খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০), ফেরদৌস (৪০) ও অন্য একজনের নাম এখনো জানা যায়নি। এছারা তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সবাই একই এলাকার বাসিন্দা। নড়াইল সদর থানা-এর ওসি মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং পরে আরেক জনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

নড়াইলে দুই পক্ষের তুমুল সংঘর্ষ; নিহত ৪

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সিংগা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০), ফেরদৌস (৪০) ও অন্য একজনের নাম এখনো জানা যায়নি। এছারা তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সবাই একই এলাকার বাসিন্দা।

নড়াইল সদর থানা-এর ওসি মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং পরে আরেক জনের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow