পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন

পঞ্চগড় জেলা জজশীপে পাবলিক প্রসিকিউটর (পিপি) ও গভর্নমেন্ট প্লিডার (জিপি) নিয়োগ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেলার আইনজীবীরা। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট মহলকে অবহিত না করে এবং ত্যাগী ও দীর্ঘদিনের অভিজ্ঞ আইনজীবীদের বাদ দিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির লাইব্রেরি কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট এম এ বারী। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ এপ্রিল আইন মন্ত্রণালয় থেকে জারি করা পিপি ও জিপি নিয়োগের প্রজ্ঞাপনে স্থানীয় আইনজীবী সমাজের মতামত উপেক্ষা করা হয়েছে। এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীকে অবহিত না করেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জাকির হোসেনস

পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন

পঞ্চগড় জেলা জজশীপে পাবলিক প্রসিকিউটর (পিপি) ও গভর্নমেন্ট প্লিডার (জিপি) নিয়োগ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেলার আইনজীবীরা। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট মহলকে অবহিত না করে এবং ত্যাগী ও দীর্ঘদিনের অভিজ্ঞ আইনজীবীদের বাদ দিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির লাইব্রেরি কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট এম এ বারী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ এপ্রিল আইন মন্ত্রণালয় থেকে জারি করা পিপি ও জিপি নিয়োগের প্রজ্ঞাপনে স্থানীয় আইনজীবী সমাজের মতামত উপেক্ষা করা হয়েছে। এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীকে অবহিত না করেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জাকির হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা। তারা এ নিয়োগ প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে বলেন, এতে সংগঠনের বহিষ্কৃত সদস্যদের অন্তর্ভুক্ত করা হলেও বিএনপি-সমর্থিত ত্যাগী, নির্যাতিত ও দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত আইনজীবীদের উপেক্ষা করা হয়েছে।

বক্তারা আরও বলেন, এ ধরনের একপাক্ষিক ও ব্যক্তি স্বার্থনির্ভর নিয়োগ আইন পেশার সুনাম ক্ষুণ্ন করবে এবং আইনজীবী সমাজে বিভাজন সৃষ্টি করবে। তারা দ্রুত সময়ের মধ্যে উক্ত প্রজ্ঞাপন স্থগিত করে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা তাদের দাবি আদায় না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি গ্রহণেরও হুঁশিয়ারি দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow