পঞ্চগড়ে সীমান্ত থেকে দুই কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ
পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্তের মেইন পিলার ৪১৭ এর ৯ নম্বর সাব পিলার এলাকা থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বিজিবি। স্থানীয়রা জানায়, আটোয়ারী এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪) গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বুধবার বেলা ১১ টার দিকে ওই সীমান্তে ভারতীয় অংশের কাছে গেলে বিএসএফের মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিএসএফকে অবগত করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্পের সদস্যরা। এদিকে ধরে নিয়ে যাওয়া দুই কিশোরকে ফেরাতে বিকেলে ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে। গরিনাবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু বলেন, তারা সীমান্তের কালুপাঠা গ্রামে আত্মীয়ের বাড়ি
পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্তের মেইন পিলার ৪১৭ এর ৯ নম্বর সাব পিলার এলাকা থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বিজিবি।
স্থানীয়রা জানায়, আটোয়ারী এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪) গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বুধবার বেলা ১১ টার দিকে ওই সীমান্তে ভারতীয় অংশের কাছে গেলে বিএসএফের মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিএসএফকে অবগত করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্পের সদস্যরা।
এদিকে ধরে নিয়ে যাওয়া দুই কিশোরকে ফেরাতে বিকেলে ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে।
গরিনাবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু বলেন, তারা সীমান্তের কালুপাঠা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসেছেন। দুজনেই সীমান্তে ঘুরতে যান এবং মোবাইলে ছবি তুলছিলেন। পরে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায় বলে জানতে পেরেছি। এ ঘটনা বিজিবিকে জানানো হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেবো।
সফিকুল আলম/এনএইচআর/এএসএম
What's Your Reaction?