পটুয়াখালীতে ভাঙাচোরা সড়কে নাজেহাল জনজীবন

পটুয়াখালীর দুমকি উপজেলার থানা ব্রিজ থেকে মৌকরণ পর্যন্ত এলজিইডি সড়কটি এখন স্থানীয়দের কাছে মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। ফলে প্রতিদিন এই সড়কে চলাচলকারী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলোতে পানি জমে ডোবায় পরিণত হয়। এতে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক স্থানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অটোরিকশা চালকরা বাধ্য হয়ে থানা ব্রিজ-লাউকাঠী হয়ে শ্রীরামপুর বাজারের কাঁচা বিকল্প সড়ক ব্যবহার করছেন। এতে যাত্রীদের একদিকে যেমন মূল্যবান সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এই সড়কের পাশেই অবস্থিত উপজেলার গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র লুথার‍্যান হেলথ কেয়ার হাসপাতাল। কিন্তু রাস্তার ভয়াবহ অবস্থার কারণে মুমূর্ষু রোগী পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রসূতি মা ও জরুরি রোগীদের নিয়ে এই পথে যাতায়াত করা এখন প্রায় অসম্ভব। স্থানীয় বাসিন্দা জাকির হাওলাদার বলেন, ‘বৃষ্টির পর এই রাস্তা দিয়ে চলাচল করা বিপজ্জনক হয়ে পড়ে। রিকশা বা ম

পটুয়াখালীতে ভাঙাচোরা সড়কে নাজেহাল জনজীবন

পটুয়াখালীর দুমকি উপজেলার থানা ব্রিজ থেকে মৌকরণ পর্যন্ত এলজিইডি সড়কটি এখন স্থানীয়দের কাছে মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। ফলে প্রতিদিন এই সড়কে চলাচলকারী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলোতে পানি জমে ডোবায় পরিণত হয়। এতে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক স্থানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অটোরিকশা চালকরা বাধ্য হয়ে থানা ব্রিজ-লাউকাঠী হয়ে শ্রীরামপুর বাজারের কাঁচা বিকল্প সড়ক ব্যবহার করছেন। এতে যাত্রীদের একদিকে যেমন মূল্যবান সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

এই সড়কের পাশেই অবস্থিত উপজেলার গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র লুথার‍্যান হেলথ কেয়ার হাসপাতাল। কিন্তু রাস্তার ভয়াবহ অবস্থার কারণে মুমূর্ষু রোগী পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রসূতি মা ও জরুরি রোগীদের নিয়ে এই পথে যাতায়াত করা এখন প্রায় অসম্ভব।

স্থানীয় বাসিন্দা জাকির হাওলাদার বলেন, ‘বৃষ্টির পর এই রাস্তা দিয়ে চলাচল করা বিপজ্জনক হয়ে পড়ে। রিকশা বা মোটরসাইকেল নিয়ে বের হওয়াই দায়।’ 

অটোচালক জলিল মৃধা জানান, ‘ভাঙা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রতিদিন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। উপার্জনের বড় একটা অংশ চলে যাচ্ছে গ্যারেজে।’

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি হুমায়ুন কবির মৃধা বলেন, ‘সড়কটি মেরামতের জন্য আমরা উপজেলা প্রকৌশল বিভাগে বারবার তাগিদ দিয়েছি। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আশা করছি দ্রুত কাজ শুরু হবে।’

উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান জানান, সড়কটি শুধু মেরামত নয়, প্রশস্তও করা হবে। ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও রাস্তার পাশের গাছ কাটা নিয়ে এলজিইডি ও বন বিভাগের মধ্যে সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। এই প্রশাসনিক জটিলতা নিরসন হলেই মূল কাজ শুরু করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সমন্বয়হীনতা দূর করে সড়কটি চলাচলের উপযোগী করবে— এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow