পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই : খায়রুল
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২৫ শতাংশ বনায়নের প্রয়োজন রয়েছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। সারাদেশে আগামী ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচী অব্যাহত থাকবে। বুধবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদীর জিরো পয়েন্টে সড়ক ও জনপদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনকালে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। সাংসদ বলেন, বিএনপি তাদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করবে। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানাবিধ কার্ড জনগণের সুবিধা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। খায়রুল কবির খোকন বলেন, পৃথিবীর ইতিহাসে সরকার গঠনের অল্প সময়ে যে ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছে তা বিরল। বর্তমান প্রধানমন্ত্রীর বিরল উদ্যোগের ফলে জনগণের উপর আমাদের দায়বদ্ধতার প্রতিটি দাবি পূরণ করা হবে। এসময় বিএনপি সহ-সভাপতি ফারুক উদ্দিন ভুইয়া, খবিরুল ইসলাম বাবুল, গোলাম কবির কামাল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, সড়ক জনপদ বিভাগের প্রকৌশলী রেজা ই-রাব্বীসহ স্থানীয় বিএনপ
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২৫ শতাংশ বনায়নের প্রয়োজন রয়েছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। সারাদেশে আগামী ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচী অব্যাহত থাকবে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদীর জিরো পয়েন্টে সড়ক ও জনপদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনকালে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
সাংসদ বলেন, বিএনপি তাদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করবে। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানাবিধ কার্ড জনগণের সুবিধা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার।
খায়রুল কবির খোকন বলেন, পৃথিবীর ইতিহাসে সরকার গঠনের অল্প সময়ে যে ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছে তা বিরল। বর্তমান প্রধানমন্ত্রীর বিরল উদ্যোগের ফলে জনগণের উপর আমাদের দায়বদ্ধতার প্রতিটি দাবি পূরণ করা হবে।
এসময় বিএনপি সহ-সভাপতি ফারুক উদ্দিন ভুইয়া, খবিরুল ইসলাম বাবুল, গোলাম কবির কামাল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, সড়ক জনপদ বিভাগের প্রকৌশলী রেজা ই-রাব্বীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?