পরিবেশের ভারসাম্য রক্ষায় লালমনিরহাটে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় লালমনিরহাটে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ জুন) সোমবার বিকেলে লালমনিরহাট জেলা মডেল মসজিদের সামনে ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’ এই কর্মসূচির আয়োজন করে। ‘পরিবেশ রক্ষায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান থেকে পরিবেশ সুরক্ষার পাশাপাশি সমাজ থেকে অপরাধ দূরীকরণে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। কর্মসূচি শেষে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংস্থার সমিতির সদস্যদের মাঝে দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মিজানুর রহমান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মজমুল হোসেন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকর্মী আনিছুর রহমান ভিপি আনিছ এবং লালমনিরহাট মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল ইসলাম নূরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে প্রকৃত
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় লালমনিরহাটে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ জুন) সোমবার বিকেলে লালমনিরহাট জেলা মডেল মসজিদের সামনে ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’ এই কর্মসূচির আয়োজন করে। ‘পরিবেশ রক্ষায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান থেকে পরিবেশ সুরক্ষার পাশাপাশি সমাজ থেকে অপরাধ দূরীকরণে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
কর্মসূচি শেষে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংস্থার সমিতির সদস্যদের মাঝে দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মিজানুর রহমান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মজমুল হোসেন প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকর্মী আনিছুর রহমান ভিপি আনিছ এবং লালমনিরহাট মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল ইসলাম নূরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে প্রকৃতিকে বাঁচাতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দেশের প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে ফলদ ও ঔষধি গাছ লাগানো এবং সেগুলোর সঠিক যত্ন নেওয়া।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোখলেজুর রহমান আকাশ। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?