পর্যটকে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত

টানা ঈদের ছুটিতে জমজমাট হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখর এই পর্যটন কেন্দ্রে। সৈকতে ঢেউয়ের সঙ্গে মিতালিতে নেমেছেন হাজারো পর্যটক। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে সৈকতের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে উপচে পড়া ভিড়।  সরেজমিনে দেখা যায়, আগত পর্যটকদের কেউ কেউ সমুদ্রে গোসল করছেন। অনেকে আনন্দময় মুহূর্তগুলো ধরে রাখতে ব্যস্ত ছবি তোলায়। পবিত্র রমজান মাস শেষে পর্যটকদের এমন উপস্থিতিতে নতুন প্রাণ ফিরে পেয়েছে পুরো সৈকত এলাকা। ঢাকা থেকে আসা পর্যটক রাকিব হাসান বলেন, পরিবার নিয়ে কুয়াকাটায় ঈদ করতে এসে খুব ভালো লাগছে। সমুদ্রের সৌন্দর্য আর এখানকার পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। আরেক পর্যটক সুমাইয়া আক্তার বলেন, ঈদের ছুটিতে এমন সুন্দর জায়গায় ঘুরতে পেরে খুবই আনন্দ লাগছে। তবে ভিড় একটু বেশি, তারপরও উপভোগ করছি। স্থানীয় এক ব্যবসায়ী জানান, ঈদকে কেন্দ্র করে আমাদের ব্যবসা ভালো চলছে। পর্যটক বেশি হওয়ায় বিক্রি বেড়েছে, আশা করছি পুরো ছুটিজুড়েই এমন থাকবে। কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ জানান, ঈদ উপল

পর্যটকে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত

টানা ঈদের ছুটিতে জমজমাট হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখর এই পর্যটন কেন্দ্রে। সৈকতে ঢেউয়ের সঙ্গে মিতালিতে নেমেছেন হাজারো পর্যটক।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে সৈকতের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে উপচে পড়া ভিড়। 

সরেজমিনে দেখা যায়, আগত পর্যটকদের কেউ কেউ সমুদ্রে গোসল করছেন। অনেকে আনন্দময় মুহূর্তগুলো ধরে রাখতে ব্যস্ত ছবি তোলায়। পবিত্র রমজান মাস শেষে পর্যটকদের এমন উপস্থিতিতে নতুন প্রাণ ফিরে পেয়েছে পুরো সৈকত এলাকা।

ঢাকা থেকে আসা পর্যটক রাকিব হাসান বলেন, পরিবার নিয়ে কুয়াকাটায় ঈদ করতে এসে খুব ভালো লাগছে। সমুদ্রের সৌন্দর্য আর এখানকার পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর।

আরেক পর্যটক সুমাইয়া আক্তার বলেন, ঈদের ছুটিতে এমন সুন্দর জায়গায় ঘুরতে পেরে খুবই আনন্দ লাগছে। তবে ভিড় একটু বেশি, তারপরও উপভোগ করছি।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, ঈদকে কেন্দ্র করে আমাদের ব্যবসা ভালো চলছে। পর্যটক বেশি হওয়ায় বিক্রি বেড়েছে, আশা করছি পুরো ছুটিজুড়েই এমন থাকবে।

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ জানান, ঈদ উপলক্ষে আমাদের হোটেল-মোটেলগুলোতে ৮৫ থেকে ৯০ শতাংশ কক্ষ আগেই বুকিং হয়ে গেছে। আশা করছি শতভাগ বুকিংয়ের।

ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সার্বক্ষণিক টহল দিচ্ছি, যাতে কেউ কোনো ধরনের সমস্যায় না পড়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow