পশ্চিমবঙ্গ থেকে জইশ-ই-মহম্মদ জঙ্গি গ্রেফতার
ভারতের পশ্চিমবঙ্গে পাকিস্তানি জইশ-ই-মহম্মদ জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বর্ধমান শহরের রেনেসাঁ হাউসিং থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ওই ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হামিদ মন্ডল। গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে যা তার নিরাপত্তার বিষয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। অভিযুক্ত হামিদ মন্ডলের কাছ থেকে উদ্ধার হওয়া নথি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখার প্রমাণ মিলেছে। স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গোপন সূত্রে খবর পায় যে, বর্ধমান শহরের রেনেসাঁ হাউসিংয়ে একটি আবাসনে হামিদ মন্ডল রয়েছে। সেই খবর পাওয়া মাত্রই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ থেকে একটি মোবাইল ফোন ছাড়াও বেশ কিছু ডিজিটাল তথ্য এবং অন্যান্য নথি উদ্ধার হয়। স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত হামিদ মন্ড
ভারতের পশ্চিমবঙ্গে পাকিস্তানি জইশ-ই-মহম্মদ জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বর্ধমান শহরের রেনেসাঁ হাউসিং থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ওই ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হামিদ মন্ডল।
গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে যা তার নিরাপত্তার বিষয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। অভিযুক্ত হামিদ মন্ডলের কাছ থেকে উদ্ধার হওয়া নথি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখার প্রমাণ মিলেছে।
স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গোপন সূত্রে খবর পায় যে, বর্ধমান শহরের রেনেসাঁ হাউসিংয়ে একটি আবাসনে হামিদ মন্ডল রয়েছে। সেই খবর পাওয়া মাত্রই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ থেকে একটি মোবাইল ফোন ছাড়াও বেশ কিছু ডিজিটাল তথ্য এবং অন্যান্য নথি উদ্ধার হয়।
স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত হামিদ মন্ডল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এর সঙ্গে যুক্ত। এছাড়াও এসটিএফ-র সন্দেহ কাশ্মীরের পুলওয়ামা হামলার প্রধান অভিযুক্ত সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গেও অভিযুক্তের যোগাযোগ আছে । তার টাওয়ার লোকেশন ও ডিজিটাল ডিভাইস পরীক্ষার পর জানা গেছে, কাশ্মীরের জইশ-ই-মহম্মদ জঙ্গি শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ এবং বার্তা আদান-প্রদান করতেন।
বর্ধমান শহরের আবাসনটি ভাড়া নেওয়ার আগে হামিদ কলকাতার নিউটাউনের এলাকায় একটি ফ্ল্যাটে বেশ কিছুদিন ভাড়া ছিলেন। ওই এলাকার খুব কাছেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন রয়েছে। ফলে তার কাছ থেকে পাওয়া নথিতে শুভেন্দু অধিকারীর গতিপথের বেশ কিছু তথ্য পাওয়া যায়। এই বিষয়টি এসটিএফ কর্মকর্তাদের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
গ্রেফতারের পর অভিযুক্ত হামিদ মন্ডলকে বর্ধমান আদালতে হাজির করা হলে আদালত অভিযুক্ত ব্যক্তিকে এসটিএফ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে জন্য হামিদ মন্ডলকে কলকাতার এসটিএফ সদর দপ্তর নিয়ে আসা হয়েছে।
ডিডি/কেএম
What's Your Reaction?