পশ্চিমবঙ্গে চলছে ঈদ উদযাপন, বৃষ্টির মধ্যেই রেড রোডে লাখো মুসল্লির ঢল

সারা ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গেও শনিবার (২১ মার্চ) যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা নিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এদিন সকালে রাজ্যের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজে সামিল হন ধর্মপ্রাণ মুসলিমরা। সকাল সাড়ে ৯টায় কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হয় ঈদের সবচেয়ে বড় জামাত। নামাজ পড়ান ইমাম কাজি ফজলুর রহমান। এতে প্রায় লাখো মুসল্লি অংশ নেন। এছাড়া নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস, ময়দান, খিদিরপুরসহ রাজ্যের অসংখ্য মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে একে অন্যকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। এদিন সকালে রেড রোডের ঈদের নামাজে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জী। এদিকে, রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মসজিদ ও ঈদগাহগুলো রঙিন আলোকসজ্জায় সেজে উঠেছে। আগামী কয়েক দিন এসব এলাকায় ঈদ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রেড রোডে নামাজে উপস্থিত হয়ে মমতা ব্যানার্জী বলেন, এখানে যারা নামাজ পড়তে এসেছেন- খিলাফত কমিটির ভাইয়েরা, ইমাম

পশ্চিমবঙ্গে চলছে ঈদ উদযাপন, বৃষ্টির মধ্যেই রেড রোডে লাখো মুসল্লির ঢল

সারা ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গেও শনিবার (২১ মার্চ) যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা নিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এদিন সকালে রাজ্যের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজে সামিল হন ধর্মপ্রাণ মুসলিমরা।

সকাল সাড়ে ৯টায় কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হয় ঈদের সবচেয়ে বড় জামাত। নামাজ পড়ান ইমাম কাজি ফজলুর রহমান। এতে প্রায় লাখো মুসল্লি অংশ নেন। এছাড়া নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস, ময়দান, খিদিরপুরসহ রাজ্যের অসংখ্য মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে একে অন্যকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

এদিন সকালে রেড রোডের ঈদের নামাজে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জী।

এদিকে, রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মসজিদ ও ঈদগাহগুলো রঙিন আলোকসজ্জায় সেজে উঠেছে। আগামী কয়েক দিন এসব এলাকায় ঈদ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

রেড রোডে নামাজে উপস্থিত হয়ে মমতা ব্যানার্জী বলেন, এখানে যারা নামাজ পড়তে এসেছেন- খিলাফত কমিটির ভাইয়েরা, ইমাম সাহেব, ভাই-বোন ও সব ধর্ম-বর্ণের মানুষ, ঘরে থাকা মা-বোন, সবাইকে জানাই- ঈদ মোবারক।

তিনি আরও বলেন, আপনাদের একটু অসুবিধা হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে। কিন্তু এই বৃষ্টি আল্লাহর আশীর্বাদ। যতই মুশকিল আসুক, আপনারা তা সহজেই সামাল দিতে পারবেন।

এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মমতা বলেন, অনেক মানুষের নাম এসআইআরয়ের মাধ্যমে কেটে দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি কলকাতা থেকে দিল্লি, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট পর্যন্ত গেছেন। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মান রক্ষা হবে। এরপরও সমস্যা থাকলে তিনি বাংলার নাগরিকদের সঙ্গে থেকে লড়াই চালিয়ে যাবেন।

মমতা আরও বলেন, আমাদের অধিকার আমরা মোদীজিকে নিতে দেবো না। আপনি বিদেশে গিয়ে হাত মেলান, বন্ধুত্ব করুন- আমি সব দেশকেই পছন্দ করি। আমি একজন গর্বিত ভারতীয়, একজন বাঙালি। কিন্তু দেশে এসে আপনি মানুষকে অনুপ্রবেশকারী বলেন, নাম কেটে দেন। আমি বলবো, আপনি নিজেই সবচেয়ে বড় অনুপ্রবেশকারী।

এরপর আরও কড়া ভাষায় তিনি অভিযোগ করেন, জোরপূর্বক রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে ও কার্যত রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমরা ভয় পাবো না। যে ভয় পায়, সে মরে যায়। আর যে লড়াই করে, সে সফল হয়।

মমমতার অভিযোগ, কিছু নেতা অর্থের বিনিময়ে ভোট কাটার খেলায় নেমেছেন। তবে শেষ পর্যন্ত ঈশ্বরই বিচার করবেন। আমাদের লক্ষ্য একটাই- বিজেপি হটাও, দেশ বাঁচাও। জয় হিন্দ, জয় বাংলা।

এদিকে, ঝিরঝির বৃষ্টি উপেক্ষা করেই রেড রোডে লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।

নামাজে অংশ নেওয়া মোহাম্মদ খালেক বলেন, এই বৃষ্টির মধ্যে নামাজ পড়তে কোনো অসুবিধা হয়নি, বরং ভালোই লেগেছে। বৃষ্টি হলে আনন্দ আরও বেড়ে যায়। বৃষ্টি হোক বা রোদ, ঈদের আনন্দটাই আসল।

অন্যদিকে, বাবার সঙ্গে নামাজ পড়তে আসা এক শিশু জানায়, নামাজ শেষে সে বাড়িতে গিয়ে মায়ের তৈরি নানা খাবার খাবে ও বাবার সঙ্গে ঘুরতে বের হবে। এটাই তার ঈদের আনন্দ।

ডিডি/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow