পশ্চিমবঙ্গে নতুন সরকারে মন্ত্রণালয় বণ্টন, কে কোন দায়িত্বে
ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর পাঁচজন মন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল এবং নিসিথ প্রামাণিককে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রীদের দায়িত্ব বণ্টন বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গ্রামীণ উন্নয়ন এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দপ্তরটি গ্রামীণ অবকাঠামো, পঞ্চায়েত ব্যবস্থাপনা ও পশুপালন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানা গেছে। বনগাঁ উত্তর আসনের বিধায়ক অশোক কীর্তনিয়াকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দপ্তর খাদ্য সরবরাহ, রেশন ব্যবস্থা এবং জনকল্যাণমূলক খাদ্য প্রকল্প বাস্তবায়ন করবে। রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডুকে অনগ্রসর-শ্রেণি কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিভাগে শিক্ষা বৃত্তি ও সামাজিক উন্নয়ন কর্মসূচি পরিচালিত হবে। আসানসোল উত্তর আসনের বিধায়ক ও দলের পরিচিত নারী মুখ অগ্নিমিত্রা পালকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নারী নিরাপত্তা ও কল্যাণমূলক উদ্যোগে এই দপ্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে
ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর পাঁচজন মন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল এবং নিসিথ প্রামাণিককে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রীদের দায়িত্ব বণ্টন
বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গ্রামীণ উন্নয়ন এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দপ্তরটি গ্রামীণ অবকাঠামো, পঞ্চায়েত ব্যবস্থাপনা ও পশুপালন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানা গেছে।
বনগাঁ উত্তর আসনের বিধায়ক অশোক কীর্তনিয়াকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দপ্তর খাদ্য সরবরাহ, রেশন ব্যবস্থা এবং জনকল্যাণমূলক খাদ্য প্রকল্প বাস্তবায়ন করবে।
রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডুকে অনগ্রসর-শ্রেণি কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিভাগে শিক্ষা বৃত্তি ও সামাজিক উন্নয়ন কর্মসূচি পরিচালিত হবে।
আসানসোল উত্তর আসনের বিধায়ক ও দলের পরিচিত নারী মুখ অগ্নিমিত্রা পালকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নারী নিরাপত্তা ও কল্যাণমূলক উদ্যোগে এই দপ্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।
মাথাভাঙ্গার বিধায়ক এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিসিথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে তাদের রাজনৈতিক ভিত্তি শক্তিশালী করার চেষ্টা চালিয়ে আসছে।
What's Your Reaction?