পাকিস্তানের হামলায় ৪ শতাধিক তালেবান সদস্য নিহত
‘অপারেশন গজব লিল হক’ নামে পরিচালিত সামরিক হামলায় ৪ শতাধিক আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন। রোববার পাকিস্তানের পক্ষ থেকে এ দাবি করা হয়। খবর জিও নিউজের।
সর্বশেষ হালনাগাদ তথ্যে বলা হয়েছে, অভিযানে ৪১৫ জন নিহত এবং ৫৮০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া ১৮২টি চেকপোস্ট ধ্বংস ও ৩১টি চেকপোস্ট দখলের দাবি করা হয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে আরও জানানো হয়, ১৮৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও আর্টিলারি গান ধ্বংস করা হয়েছে। আফগানিস্তানের ৪৬টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে।
অভিযান ঘিরে সীমান্ত অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি। আফগান তালেবানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।