পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজবাড়ীর কালুখালীর বিলমানুষমারি গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ আসাদুল ইসলামের (২৫) মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদরাসার পাশের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে কালুখালী থানা পুলিশ। এর আগে রোববার রাত ১০টার দিকে আসাদুল মন্ডলের নিখোঁজের বিষয়টি থানায় অবগত করেন তার পরিবার। আসাদুল ইসলাম কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে দাবি করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম। জানা গেছে, রোববার দুপুরে বাড়ি থেকে বের হয় আসাদুল ইসলাম। তার পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় থানা পুলিশকে নিখোঁজের বিষয়টি অবগত করা হয়। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে পুলিশ। পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, সকালে পুলিশ পাটক্ষেতে থেকে নি

পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজবাড়ীর কালুখালীর বিলমানুষমারি গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ আসাদুল ইসলামের (২৫) মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদরাসার পাশের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে কালুখালী থানা পুলিশ। এর আগে রোববার রাত ১০টার দিকে আসাদুল মন্ডলের নিখোঁজের বিষয়টি থানায় অবগত করেন তার পরিবার।

আসাদুল ইসলাম কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে দাবি করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম।

জানা গেছে, রোববার দুপুরে বাড়ি থেকে বের হয় আসাদুল ইসলাম। তার পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় থানা পুলিশকে নিখোঁজের বিষয়টি অবগত করা হয়। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, সকালে পুলিশ পাটক্ষেতে থেকে নিখোঁজ হওয়া আসাদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে। আসাদুলকে হত্যার পর তাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। আসাদুলের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow