পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই'জনকে আটক করা হয়েছে। নৌবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক, (জি) বিএন (পি নং-২৬৫৩) এর নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাস্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থিত একটি ভাড়াকৃত বাসা থেকে আসমা আক্তার সাথী (২৪) ও তার স্বামী মোঃ নুরুজ্জামান শেখকে আটক করা হয়। আটক আসমা আক্তার সাথী চরলাঠারা গ্রামের বাসিন্দা এবং মোঃ নুরুজ্জামান শেখ ছোট টেংরা গ্রামের বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, দুটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। অভিযান শেষে আটককৃত দু’জনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই'জনকে আটক করা হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক, (জি) বিএন (পি নং-২৬৫৩) এর নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাস্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থিত একটি ভাড়াকৃত বাসা থেকে আসমা আক্তার সাথী (২৪) ও তার স্বামী মোঃ নুরুজ্জামান শেখকে আটক করা হয়। আটক আসমা আক্তার সাথী চরলাঠারা গ্রামের বাসিন্দা এবং মোঃ নুরুজ্জামান শেখ ছোট টেংরা গ্রামের বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, দুটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

অভিযান শেষে আটককৃত দু’জনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow