পানি কম খেলে মাথা ব্যথা করে কেন?
হঠাৎ মাথা ব্যথা শুরু হলো - অনেকেই তখন কারণ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু একটি সহজ কারণ প্রায়ই চোখ এড়িয়ে যায় - পানি কম খাওয়া। শরীরে পানি কমে গেলে শুধু তৃষ্ণাই লাগে না, মাথাব্যথাও হতে পারে। জেনে নিন এর পেছনের বিজ্ঞান - ১. মস্তিষ্ক সংকুচিত হতে পারে শরীর ডিহাইড্রেটেড হলে মস্তিষ্ক সামান্য সংকুচিত হতে পারে। এতে মস্তিষ্ককে ঘিরে থাকা টিস্যু ও স্নায়ুর ওপর চাপ পড়ে, যা মাথাব্যথার অনুভূতি তৈরি করে। এই ধরনের ব্যথাকে অনেক সময় ডিহাইড্রেশন হেডেক বলা হয়। ২. রক্তপ্রবাহ কমে যাওয়াপানি কমে গেলে শরীরের রক্তপ্রবাহও কিছুটা কমে যেতে পারে। ফলে মস্তিষ্কে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছানোতে সামান্য ব্যাঘাত ঘটে, যা মাথা ভার লাগা বা ব্যথার কারণ হতে পারে। ৩. গরমে অতিরিক্ত ঘামগরমের দিনে এই সমস্যা আরও বেশি দেখা যায়। অতিরিক্ত ঘামের মাধ্যমে শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যায়, কিন্তু তা ঠিকমতো পূরণ না করলে দ্রুত পানিশূন্যতা তৈরি হয়। তখন মাথা ঘোরা, দুর্বলতা বা ক্লান্তির সঙ্গে মাথাব্যথাও যুক্ত হতে পারে।প্রতিকার এই ধরনের মাথাব্যথার একটি বৈশিষ্ট্য হলো - পানি খেলে ধীরে ধীরে কমে যায়। তাই নিয়মিত পানি পান করা খুবই গুরুত্বপূর্
হঠাৎ মাথা ব্যথা শুরু হলো - অনেকেই তখন কারণ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু একটি সহজ কারণ প্রায়ই চোখ এড়িয়ে যায় - পানি কম খাওয়া। শরীরে পানি কমে গেলে শুধু তৃষ্ণাই লাগে না, মাথাব্যথাও হতে পারে।
জেনে নিন এর পেছনের বিজ্ঞান -
১. মস্তিষ্ক সংকুচিত হতে পারে
শরীর ডিহাইড্রেটেড হলে মস্তিষ্ক সামান্য সংকুচিত হতে পারে। এতে মস্তিষ্ককে ঘিরে থাকা টিস্যু ও স্নায়ুর ওপর চাপ পড়ে, যা মাথাব্যথার অনুভূতি তৈরি করে। এই ধরনের ব্যথাকে অনেক সময় ডিহাইড্রেশন হেডেক বলা হয়।
২. রক্তপ্রবাহ কমে যাওয়া
পানি কমে গেলে শরীরের রক্তপ্রবাহও কিছুটা কমে যেতে পারে। ফলে মস্তিষ্কে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছানোতে সামান্য ব্যাঘাত ঘটে, যা মাথা ভার লাগা বা ব্যথার কারণ হতে পারে।
৩. গরমে অতিরিক্ত ঘাম
গরমের দিনে এই সমস্যা আরও বেশি দেখা যায়। অতিরিক্ত ঘামের মাধ্যমে শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যায়, কিন্তু তা ঠিকমতো পূরণ না করলে দ্রুত পানিশূন্যতা তৈরি হয়। তখন মাথা ঘোরা, দুর্বলতা বা ক্লান্তির সঙ্গে মাথাব্যথাও যুক্ত হতে পারে।
প্রতিকার
এই ধরনের মাথাব্যথার একটি বৈশিষ্ট্য হলো - পানি খেলে ধীরে ধীরে কমে যায়। তাই নিয়মিত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। তৃষ্ণা লাগার আগেই পানি খাওয়ার অভ্যাস করা ভালো।
তবে শুধু পানি নয়, প্রয়োজনে খাবার স্যালাইন বা প্রাকৃতিক ইলেকট্রোলাইটযুক্ত পানীয়ও সহায়ক হতে পারে - বিশেষ করে গরমে বা বেশি ঘাম হলে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, শরীরের সংকেত বোঝা। যদি মাথাব্যথার সঙ্গে মুখ শুকিয়ে যাওয়া, কম প্রস্রাব হওয়া বা অতিরিক্ত ক্লান্তি থাকে, তাহলে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি রয়েছে।
সূত্র: মায়ো ক্লিনিক, হার্ভার্ড হেলথ পাবলিশিং, ন্যাশনাল হেডেক ফাউন্ডেশন
এএমপি/জেআইএম
What's Your Reaction?