পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে খালের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার শিকারখাঁ গ্রামের রাহুর খালে এ ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
নিহতরা হলেন- শিকারখাঁ গ্রামের সালেহ আহমদের ছেলে মুন্না (৭) ও কবির আহমদের মেয়ে রাফা (৬)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত খালের পানিতে পড়ে যায় দুই শিশু। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের খাল থেকে উদ্ধার করে সিলেট নগরীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা কালবেলাকে বলেন, পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে
এসেছি। এঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রীয়াধীন রয়েছে।