পানের সঙ্গে শাবু সেবন! মালয়েশিয়ায় বহু অবৈধ প্রবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এবার উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। সেলাঙ্গরের ক্লাং এলাকায় এক হাজারের বেশি প্রবাসীর কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি একটি পানের দোকান থেকে মেথামফেটামিন (শাবু) উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিদেশি শ্রমিকদের মধ্যে তীব্র নেশার অনুভূতি পেতে পানের সঙ্গে শাবু মিশিয়ে সেবনের একটি গোপন চক্র সক্রিয় ছিল। একই অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বহুজনকে আটক করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে ক্লাং জেলার হেনতিয়ান ক্লাং এলাকায় শুরু হওয়া আকস্মিক এ অভিযানে দোকানপাট, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিদেশি শ্রমিকদের আবাসন (হোস্টেল) ঘিরে তল্লাশি চালানো হয়। এসব স্থান দীর্ঘদিন ধরেই বিদেশি শ্রমিক ও প্রবাসীদের বসবাস এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। অভিযান চলাকালে ইমিগ্রেশন কর্মকর্তারা আটক ব্যক্তিদের পাসপোর্ট, ভিসা ও অন্যান্য অভিবাসন-সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করেন। ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী অতিরিক্ত সময় অবস্থান (ওভারস্টে), বৈধ কাগজপত্র ছাড়া বসবাস এবং অন্যান্য অভিবাসন-সংক্রান্ত অপরাধের অভিযোগ যাচাই করা হয়। ইমিগ্রেশন সূত্

পানের সঙ্গে শাবু সেবন! মালয়েশিয়ায় বহু অবৈধ প্রবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এবার উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। সেলাঙ্গরের ক্লাং এলাকায় এক হাজারের বেশি প্রবাসীর কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি একটি পানের দোকান থেকে মেথামফেটামিন (শাবু) উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিদেশি শ্রমিকদের মধ্যে তীব্র নেশার অনুভূতি পেতে পানের সঙ্গে শাবু মিশিয়ে সেবনের একটি গোপন চক্র সক্রিয় ছিল। একই অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বহুজনকে আটক করা হয়েছে।

jagonews24

রোববার (১২ জুলাই) দুপুরে ক্লাং জেলার হেনতিয়ান ক্লাং এলাকায় শুরু হওয়া আকস্মিক এ অভিযানে দোকানপাট, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিদেশি শ্রমিকদের আবাসন (হোস্টেল) ঘিরে তল্লাশি চালানো হয়। এসব স্থান দীর্ঘদিন ধরেই বিদেশি শ্রমিক ও প্রবাসীদের বসবাস এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।

অভিযান চলাকালে ইমিগ্রেশন কর্মকর্তারা আটক ব্যক্তিদের পাসপোর্ট, ভিসা ও অন্যান্য অভিবাসন-সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করেন। ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী অতিরিক্ত সময় অবস্থান (ওভারস্টে), বৈধ কাগজপত্র ছাড়া বসবাস এবং অন্যান্য অভিবাসন-সংক্রান্ত অপরাধের অভিযোগ যাচাই করা হয়।

jagonews24

ইমিগ্রেশন সূত্র জানায়, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিকদের বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা কর্মসংস্থানের সঙ্গে কোনো নিয়োগকর্তা বা তৃতীয় পক্ষ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।

অভিযানের সময় কয়েকটি আবাসিক ইউনিটে অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নিষিদ্ধ পণ্য বিক্রির আলামতও পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রায় ২৫০ জন কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সদস্যের অংশগ্রহণে পরিচালিত এ সমন্বিত অভিযানে পুত্রাজায়া ও সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি মালয়েশিয়ার কোম্পানি কমিশন (এসএসএম) এবং দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় (কেপিডিএন) সেলাঙ্গরও অংশ নেয়।

jagonews24

আটক ব্যক্তিদের পরবর্তী তদন্তের জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন কার্যালয়ে নেওয়া হয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য মঙ্গলবার পুত্রাজায়ায় এক সংবাদ সম্মেলনে প্রকাশ করবেন মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

অভিযানের সময় ক্লাংয়ের জালান কেপায়াং এলাকার বাস স্ট্যান্ড ক্লাং-সংলগ্ন একটি পানের দোকানে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন শাবু উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দোকানটি শুধু পান বিক্রিই করত না; নিয়মিত ক্রেতাদের কাছে গোপনে শাবুও সরবরাহ করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য মিলেছে।

jagonews24

সূত্রটির দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পান বিক্রির আড়ালে এই মাদক ব্যবসা পরিচালিত হচ্ছিল। উদ্ধার হওয়া শাবু পানের সঙ্গে মিশিয়ে সেবন করলে নেশার প্রভাব আরও তীব্র হয় বলেও তদন্তে উঠে এসেছে।

অভিযানে উদ্ধার হওয়া সব মাদকদ্রব্য ও দোকানের বিক্রয় সামগ্রী জব্দ করা হয়েছে। তবে অভিযান চলাকালে দোকানটির দায়িত্বে থাকা ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। পানের ব্যবসার আড়ালে পরিচালিত সম্ভাব্য মাদক সরবরাহ চক্র এবং এর মূল হোতাদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow