পাবনায় তুমুল সংঘর্ষ, নিহত ১

পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।   বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল গফুর ওই গ্রামের মৃত জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিহতের ছেলে আলমের সঙ্গে একই গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিনের (৪৫) টাকা ধার নেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। আলমের অভিযোগ, ময়েন আগে নেওয়া টাকা পরিশোধ না করেই আবার টাকা চান। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরে বৃহস্পতিবার দুপুরে ময়েন উদ্দিন লোকজন নিয়ে আলমের বাড়িতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এতে আবদুল গফুর, মানিক হোসেন (৪৩), ময়েন উদ্দিন, ময়ূরী খাতুন (৩৪)সহ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুল গফুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মানিক হোসেনকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ময়েন উদ্দিন, তার স্ত্রী রেশমা খাতুন (৩৪), মানিক হোসেন ও সজিব হোসেন (২৫)কে পুলিশ আটক করে

পাবনায় তুমুল সংঘর্ষ, নিহত ১

পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল গফুর ওই গ্রামের মৃত জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিহতের ছেলে আলমের সঙ্গে একই গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিনের (৪৫) টাকা ধার নেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। আলমের অভিযোগ, ময়েন আগে নেওয়া টাকা পরিশোধ না করেই আবার টাকা চান। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এর জেরে বৃহস্পতিবার দুপুরে ময়েন উদ্দিন লোকজন নিয়ে আলমের বাড়িতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এতে আবদুল গফুর, মানিক হোসেন (৪৩), ময়েন উদ্দিন, ময়ূরী খাতুন (৩৪)সহ কয়েকজন আহত হন।

আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুল গফুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মানিক হোসেনকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় ময়েন উদ্দিন, তার স্ত্রী রেশমা খাতুন (৩৪), মানিক হোসেন ও সজিব হোসেন (২৫)কে পুলিশ আটক করেছে।

নিহতের ছেলে আলম দাবি করেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে তাদের বাড়িতে হামলা চালানো হয়। মারধরের ঘটনাতেই তার বাবার মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, টাকাপয়সা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow