পিরোজপুরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা পলাতক ছিলেন। বুধবার (১৫ জুলাই) দুপুরে পিরোজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো. ইউনুস আকনের ছেলে মো. কামরুল আকন ও চরকখালী গ্রামের মো. টুকু মিয়া হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার। ওই হত্যার ঘটনায় অপর আসামি মো. ইউসুফ আকনকে আদালত খালাস দিয়েছেন। আরও পড়ুন শিশু মাহফুজ হত্যার ১৫ বছর পর তিনজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৭ মে বিকেলে আসামি কামরুল, সোহাগ ও ইউসুফসহ আরও কয়েকজন পূর্ব শত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার মো. হালিম কাজীর ছেলে রাকিবুলকে বেতমোর বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কামরুল আকন, সোহাগ হাওলাদার ও ইউসুফ আকনসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে ওই দিন মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়। পরে সাক্ষ্য প্রম
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা পলাতক ছিলেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পিরোজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো. ইউনুস আকনের ছেলে মো. কামরুল আকন ও চরকখালী গ্রামের মো. টুকু মিয়া হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার। ওই হত্যার ঘটনায় অপর আসামি মো. ইউসুফ আকনকে আদালত খালাস দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৭ মে বিকেলে আসামি কামরুল, সোহাগ ও ইউসুফসহ আরও কয়েকজন পূর্ব শত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার মো. হালিম কাজীর ছেলে রাকিবুলকে বেতমোর বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কামরুল আকন, সোহাগ হাওলাদার ও ইউসুফ আকনসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে ওই দিন মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়। পরে সাক্ষ্য প্রমাণে কামরুল আকন ও সোহাগ দোষী সাব্যস্ত হলে আদালত তাদের বিরুদ্ধে এই রায় দেন।
মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি আবুল কালাম আকন ও আসামি পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।
তরিকুল ইসলাম/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?
