পুলিশকে কুপিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই
বাগেরহাটের কচুয়ায় এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নাদিম শেখ (৩৩) নামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছেন তার সহযোগীরা। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম রাজু খান। তিনি কচুয়া থানায় কনস্টেবল পদে কর্মরত। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের একটি দস্যুতা মামলার পরোয়ানাভুক্ত আসামি নাদিম শেখকে গ্রেপ্তার করতে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল খলিশাখালী গ্রামে অভিযান চালায়। পুলিশ নাদিমকে আটক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। আসামি নাদিমকে ছিনিয়ে নিতে সাগর কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কোপ দিলে তার ডান হাত গুরুতর জখম হয়। এই সুযোগে নাদিম ও সাগর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে রাজু খানকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাক
বাগেরহাটের কচুয়ায় এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নাদিম শেখ (৩৩) নামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছেন তার সহযোগীরা।
বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম রাজু খান। তিনি কচুয়া থানায় কনস্টেবল পদে কর্মরত। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের একটি দস্যুতা মামলার পরোয়ানাভুক্ত আসামি নাদিম শেখকে গ্রেপ্তার করতে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল খলিশাখালী গ্রামে অভিযান চালায়। পুলিশ নাদিমকে আটক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
আসামি নাদিমকে ছিনিয়ে নিতে সাগর কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কোপ দিলে তার ডান হাত গুরুতর জখম হয়। এই সুযোগে নাদিম ও সাগর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে রাজু খানকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠান।
ছিনতাই হওয়া আসামি নাদিম শেখ খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে। তার বিরুদ্ধে দস্যুতা ছাড়াও এলাকায় মারধর, চাঁদাবাজি ও দখলদারিত্বের একাধিক অভিযোগ রয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরোয়ানাভুক্ত আসামিকে নিয়ে আসার সময় তার ভাই অতর্কিত হামলা চালিয়ে আমাদের এক সদস্যকে গুরুতর জখম করেছে। অপরাধীদের পুনরায় গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, কচুয়ায় এর আগেও একাধিকবার পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ২০২২ সালের মার্চ মাসে এবং ২০২৫ সালের এপ্রিলে পৃথক ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যরা গুরুতর আহত হয়েছিলেন।
What's Your Reaction?