প্রতিমন্ত্রীকে নিয়ে প্রতিবেদনের পর চ্যানেল ওয়ানের পেজে সাইবার হামলা

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টাও চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ জুলাই) চ্যানেল ওয়ানের এডিটর-ইন-চিফ নাজমুল আশরাফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জুলাই সন্ধ্যা ৭টার ‘ওয়ান বুলেটিন’-এ ‘নীতি-নৈতিকতা ভেঙে সরকারের সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ব্যবসা: তিনটি মন্ত্রণালয়ে ঠিকাদারি’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়। আরও পড়ুন চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই চ্যানেল ওয়ানের দাবি, প্রতিবেদনটি তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের পরপরই ‘Channel One News’ ফেসবুক পেজে ধারাবাহিকভাবে সাইবার হামলা শুরু হয়। ‘আনন্দবার্তা’ ও ‘আলি খান’ নামে দুটি পেজ থেকে ভুয়া কপিরাইট দাবি করে প্রতিবেদনটি ব্লক করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদটির ফটোকার্ডও সরিয়ে ফেলা হয়। প্রতিষ্ঠানটির অভিযোগ, রাতভর বট অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের বিভিন্ন কনটেন্টে গণহারে রিপোর্ট করা হয়। বিশেষ করে মীর শাহ

প্রতিমন্ত্রীকে নিয়ে প্রতিবেদনের পর চ্যানেল ওয়ানের পেজে সাইবার হামলা

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টাও চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৮ জুলাই) চ্যানেল ওয়ানের এডিটর-ইন-চিফ নাজমুল আশরাফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জুলাই সন্ধ্যা ৭টার ‘ওয়ান বুলেটিন’-এ ‘নীতি-নৈতিকতা ভেঙে সরকারের সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ব্যবসা: তিনটি মন্ত্রণালয়ে ঠিকাদারি’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়।

চ্যানেল ওয়ানের দাবি, প্রতিবেদনটি তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের পরপরই ‘Channel One News’ ফেসবুক পেজে ধারাবাহিকভাবে সাইবার হামলা শুরু হয়। ‘আনন্দবার্তা’ ও ‘আলি খান’ নামে দুটি পেজ থেকে ভুয়া কপিরাইট দাবি করে প্রতিবেদনটি ব্লক করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদটির ফটোকার্ডও সরিয়ে ফেলা হয়।

প্রতিষ্ঠানটির অভিযোগ, রাতভর বট অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের বিভিন্ন কনটেন্টে গণহারে রিপোর্ট করা হয়। বিশেষ করে মীর শাহে আলম সংক্রান্ত নতুন পোস্ট প্রকাশের পরপরই সেগুলোকে লক্ষ্য করে রিপোর্ট করা হয়। ভুয়া কপিরাইট অভিযোগের ভিত্তিতে কয়েকটি সংবাদ, ফটোকার্ড, এমনকি ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ছবিতেও স্ট্রাইক দেওয়া হয়। এর মাধ্যমে পেজটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছে চ্যানেল ওয়ান।

এছাড়া, ১৮ জুলাই বিকেলে সাইবার হামলা সংক্রান্ত চ্যানেল ওয়ানের নিজস্ব সংবাদটিও ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট অনুসন্ধানী প্রতিবেদনটি সাংবাদিকতার সব নীতিমালা অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনের বিষয়ে কারও আপত্তি থাকলে প্রচলিত আইনি বা নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিক্রিয়া জানানোর সুযোগ রয়েছে। কিন্তু সে পথ অনুসরণ না করে সাইবার আক্রমণের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে।

টিটি/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow