প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু

প্রধানমন্ত্রী তারেক রহমানরে উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তফা জুলফিকার হাসান। তিনি হাসান শিপলু নামে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। সোমবার (২ মার্চ) মোস্তফা জুলফিকার হাসানের এই চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, মোস্তফা জুলফিকার হাসানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে। হাসান শিপলু বর্তমানে একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনির দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামে। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে সালেহ শিবলীকে এবং অতিরিক্ত প্রেস সচিব হিসেবে আতিকুর রহমান রুমনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু

প্রধানমন্ত্রী তারেক রহমানরে উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তফা জুলফিকার হাসান। তিনি হাসান শিপলু নামে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন।

সোমবার (২ মার্চ) মোস্তফা জুলফিকার হাসানের এই চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মোস্তফা জুলফিকার হাসানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

হাসান শিপলু বর্তমানে একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনির দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে সালেহ শিবলীকে এবং অতিরিক্ত প্রেস সচিব হিসেবে আতিকুর রহমান রুমনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow