প্রধানমন্ত্রী নিরাপত্তার তোয়াক্কা না করে জনগণের মাঝেই হাঁটছেন

নিরাপত্তায় মোড়ানো প্রধানমন্ত্রিত্বের প্রথা থেকে ইতিহাসকে বের করে আনছেন তারেক রহমান। তিনি নিরাপত্তার বিষয়কে তেমন একটা পাত্তা দিচ্ছেন না। প্রয়োজন মনে করলেই চলে যাচ্ছেন সাধারণ মানুষের ভিড়ে। মিশে যাচ্ছেন তাদের গল্পে, সুখে-দুঃখে।  প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা ভাবনা প্রসঙ্গে প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেছেন, ‘প্রধানমন্ত্রী জনগণের মধ্যেই আছেন, জনগণের মধ্যে থাকছেন। তিনি নিরাপত্তার তোয়াক্কা করছেন না।’ নতুন সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে প্রেস উইং। সেখানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেন, ‘গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণ আস্থা রেখেছে।’ উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মুস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ হোসেন স্বাধীন, সহকারী প্রেস সচিব নাজমুল হক খান, আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার প্রমুখ। কেএইচ/এমএমকে

প্রধানমন্ত্রী নিরাপত্তার তোয়াক্কা না করে জনগণের মাঝেই হাঁটছেন

নিরাপত্তায় মোড়ানো প্রধানমন্ত্রিত্বের প্রথা থেকে ইতিহাসকে বের করে আনছেন তারেক রহমান। তিনি নিরাপত্তার বিষয়কে তেমন একটা পাত্তা দিচ্ছেন না। প্রয়োজন মনে করলেই চলে যাচ্ছেন সাধারণ মানুষের ভিড়ে। মিশে যাচ্ছেন তাদের গল্পে, সুখে-দুঃখে। 

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা ভাবনা প্রসঙ্গে প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেছেন, ‘প্রধানমন্ত্রী জনগণের মধ্যেই আছেন, জনগণের মধ্যে থাকছেন। তিনি নিরাপত্তার তোয়াক্কা করছেন না।’

নতুন সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে প্রেস উইং। সেখানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেন, ‘গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণ আস্থা রেখেছে।’

উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মুস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ হোসেন স্বাধীন, সহকারী প্রেস সচিব নাজমুল হক খান, আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার প্রমুখ।

কেএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow