প্রধানমন্ত্রীর আরও ২ বিশেষ সহকারী নিয়োগ

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর আরও ২ জন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে তানভীর গনি বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক এবং বিজন কান্তি সরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস প্রধানমন্ত্রী তার দুইজন বিশেষ নিয়োগ দিয়ে তাদের দায়িত্ব অর্পণ করেছেন। বিশেষ সহকারী পদে থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আরেক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী হিসেবে মো. সাইয়েদ বিন আব্দুল্লাহর নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন বলা হয়, তার এই চুক্তিভিত্তিক নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর আরও ২ বিশেষ সহকারী নিয়োগ

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর আরও ২ জন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে তানভীর গনি বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক এবং বিজন কান্তি সরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস প্রধানমন্ত্রী তার দুইজন বিশেষ নিয়োগ দিয়ে তাদের দায়িত্ব অর্পণ করেছেন। বিশেষ সহকারী পদে থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আরেক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী হিসেবে মো. সাইয়েদ বিন আব্দুল্লাহর নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন বলা হয়, তার এই চুক্তিভিত্তিক নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow