প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাতের শীর্ষ উদ্যোক্তাদের বৈঠক

দেশের বেসরকারি খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের শিল্প ও ব্যবসা খাতের বিভিন্ন সমস্যা, জ্বালানি সংকট এবং তা মোকাবিলায় করণীয় বিষয়ে ব্যবসায়ীদের মতামত নেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়ানোর উপায় নিয়েও ব্যবসায়ী নেতাদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। বৈঠকে শিল্প খাতকে গতিশীল করতে আর্থিক প্রণোদনা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, বেসরকারি খাতের জন্য সহজ ও ব্যবসাবান্ধব আইনি কাঠামো নিশ্চিতকরণ এবং হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তোলার দাবি জানান ব্যবসায়ীরা। এ সময় দেশের বিভিন্ন শীর্ষ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তারা বৈঠকে অংশ নেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাতের শীর্ষ উদ্যোক্তাদের বৈঠক

দেশের বেসরকারি খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (০১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের শিল্প ও ব্যবসা খাতের বিভিন্ন সমস্যা, জ্বালানি সংকট এবং তা মোকাবিলায় করণীয় বিষয়ে ব্যবসায়ীদের মতামত নেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়ানোর উপায় নিয়েও ব্যবসায়ী নেতাদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে শিল্প খাতকে গতিশীল করতে আর্থিক প্রণোদনা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, বেসরকারি খাতের জন্য সহজ ও ব্যবসাবান্ধব আইনি কাঠামো নিশ্চিতকরণ এবং হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তোলার দাবি জানান ব্যবসায়ীরা।

এ সময় দেশের বিভিন্ন শীর্ষ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তারা বৈঠকে অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow