প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. কাদির বিটু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। প্রেষণে তাকে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরার স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মনোয়ারুল কাদির ড্যাবের যুগ্ম মহাসচিব ও রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক নিয়োগ দিতে এর আগে তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. কাদির বিটু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

প্রেষণে তাকে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরার স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনোয়ারুল কাদির ড্যাবের যুগ্ম মহাসচিব ও রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক নিয়োগ দিতে এর আগে তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow