প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় ৬ জন নিহত
পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি নৌ-যানে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এই অভিযানে সন্দেহভাজন ৬ মাদক পাচারকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি। খবর দ্য গার্ডিয়ানের। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (৮ মার্চ) পূর্ব প্রশান্ত মহাসাগরে পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে একটি কথিত মাদক চোরাচালানকারী জাহাজে হামলায় তারা ছয়জনকে হত্যা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একটি ছোট নৌকাকে জলে ভাসমান অবস্থায় বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হচ্ছে। তবে নিহতরা কোন দেশের নাগরিক তা জানায়নি সংস্থাটি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাদক-বিরোধী অভিযানে গত বছরের সেপ্টেম্বর থেকে এই নিয়ে ১৫৭ জন নিহত হলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লাতিন আমেরিকার মাদক-চক্রের বিরুদ্ধে তার প্রশাসন বর্তমানে সংঘাত-পরিস্থিতিতে রয়েছে। তবে একের পর এক হামলা চালালেও, সংশ্লিষ্ট নৌ-যানগুলোতে মাদক পাচারই হচ্ছিল, এমন প্রমাণ খুব কম ক্ষেত্রেই দিতে পেরেছে যুক্তরাষ্ট্র।
পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি নৌ-যানে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এই অভিযানে সন্দেহভাজন ৬ মাদক পাচারকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি। খবর দ্য গার্ডিয়ানের।
মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (৮ মার্চ) পূর্ব প্রশান্ত মহাসাগরে পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে একটি কথিত মাদক চোরাচালানকারী জাহাজে হামলায় তারা ছয়জনকে হত্যা করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একটি ছোট নৌকাকে জলে ভাসমান অবস্থায় বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হচ্ছে। তবে নিহতরা কোন দেশের নাগরিক তা জানায়নি সংস্থাটি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাদক-বিরোধী অভিযানে গত বছরের সেপ্টেম্বর থেকে এই নিয়ে ১৫৭ জন নিহত হলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লাতিন আমেরিকার মাদক-চক্রের বিরুদ্ধে তার প্রশাসন বর্তমানে সংঘাত-পরিস্থিতিতে রয়েছে।
তবে একের পর এক হামলা চালালেও, সংশ্লিষ্ট নৌ-যানগুলোতে মাদক পাচারই হচ্ছিল, এমন প্রমাণ খুব কম ক্ষেত্রেই দিতে পেরেছে যুক্তরাষ্ট্র।
What's Your Reaction?