প্রাক্তন দুই স্ত্রী ও বান্ধবীকে নিয়ে জন্মদিন পালন করলেন আমির
গ্ল্যামার জগতের চাকচিক্য আর আলোকছটার আড়ালে এ এক অন্যরকম আমির খান। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত এই মহাতারকা পা রাখলেন জীবনের ৬১তম বসন্তে। গত শনিবার (১৪ মার্চ) কোনো রাজকীয় আয়োজন বা জমকালো পার্টির শোরগোল ছিল না, বরং ছিল সম্পর্কের এক অদ্ভূত সমীকরণ। একই ছাদের নিচে যখন আমির খানের দুই প্রাক্তন স্ত্রী— রীনা দত্ত ও কিরণ রাও এবং তাঁদের সন্তানরা উপস্থিত হন,আর তখনই যেন রচিত হয় এক বিরল মুহূর্ত। তবে এই ঘরোয়া উদযাপনের মূল চমক ছিল অন্যখানে। আমিরের দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা গৌরী স্প্রাট-এর উপস্থিতিতে জন্মদিনটি আমেজ পায় এক নতুন নাটকীয় মাত্রার। বিতর্ক আর গুঞ্জনের তোয়াক্কা না করে সম্পর্কের এই জটিল অথচ সুন্দর মেলবন্ধন যেন আমিরের জীবনের সেই 'পারফেক্ট' চিত্রনাট্য, যা রূপালি পর্দা কেউ হার মানায়। গত বছরের জন্মদিনে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। এবারের উদযাপনে তাদের রসায়ন নেটিজেনদের নজর কেড়েছে। এক ভিডিওতে দেখা যায়, আমির কেক কাটার পর বান্ধবী গৌরীর মুখে কেকের টুকরো তুলে দিচ্ছেন। এ সময় তার দুই সাবেক স্ত্রী কিরণ রাও এবং রীনা দত্তকেও বেশ খোশমেজাজে দেখা গেছে। এমনকি অনুষ্ঠান শেষ
গ্ল্যামার জগতের চাকচিক্য আর আলোকছটার আড়ালে এ এক অন্যরকম আমির খান। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত এই মহাতারকা পা রাখলেন জীবনের ৬১তম বসন্তে। গত শনিবার (১৪ মার্চ) কোনো রাজকীয় আয়োজন বা জমকালো পার্টির শোরগোল ছিল না, বরং ছিল সম্পর্কের এক অদ্ভূত সমীকরণ।
একই ছাদের নিচে যখন আমির খানের দুই প্রাক্তন স্ত্রী— রীনা দত্ত ও কিরণ রাও এবং তাঁদের সন্তানরা উপস্থিত হন,আর তখনই যেন রচিত হয় এক বিরল মুহূর্ত। তবে এই ঘরোয়া উদযাপনের মূল চমক ছিল অন্যখানে। আমিরের দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা গৌরী স্প্রাট-এর উপস্থিতিতে জন্মদিনটি আমেজ পায় এক নতুন নাটকীয় মাত্রার।
বিতর্ক আর গুঞ্জনের তোয়াক্কা না করে সম্পর্কের এই জটিল অথচ সুন্দর মেলবন্ধন যেন আমিরের জীবনের সেই 'পারফেক্ট' চিত্রনাট্য, যা রূপালি পর্দা কেউ হার মানায়।
গত বছরের জন্মদিনে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। এবারের উদযাপনে তাদের রসায়ন নেটিজেনদের নজর কেড়েছে।
এক ভিডিওতে দেখা যায়, আমির কেক কাটার পর বান্ধবী গৌরীর মুখে কেকের টুকরো তুলে দিচ্ছেন। এ সময় তার দুই সাবেক স্ত্রী কিরণ রাও এবং রীনা দত্তকেও বেশ খোশমেজাজে দেখা গেছে। এমনকি অনুষ্ঠান শেষে কিরণ রাওকে আমির ও গৌরীর সঙ্গে একই গাড়িতে চড়ে বিদায় নিতেও দেখা যায়।
বাবার জন্মদিনে উপস্থিত ছিলেন তিন সন্তান জুনায়েদ, আজাদ ও ইরা খান। মেয়ে ইরাকে মজার ছলে বাবার মুখে কেক মাখিয়ে দিতে দেখা যায়। বলিউড তারকা ভিকি কৌশল, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা এবং প্রযোজক রিতেশ সিদ্ধাওয়ানিও আমিরকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন।
আমির খান এখন তার বড় ছেলে জুনায়েদ খানের প্রথম সিনেমা ‘এক দিন’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ১ মে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় জুনায়েদের বিপরীতে অভিনয় করেছেন সাই পল্লবী। পাশাপাশি প্রযোজক হিসেবে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার কাজও এগিয়ে নিচ্ছেন তিনি। সানি দেওল অভিনীত এই ছবিটি আগামী ১৩ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।
What's Your Reaction?