ফরিদপুর জেলা বিএনপি নেতার স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের স্ত্রী মেহেজাবিন আক্তার লোটাস মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (১০ জুলাই) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  আরও পড়ুন ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা যে কোনো সময়, আলোচনায় একাধিক নেতা গতকাল বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেজাবিন আক্তার লোটাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্বামী, দুই পুত্র এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। এমইউ/কেএসআর

ফরিদপুর জেলা বিএনপি নেতার স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের স্ত্রী মেহেজাবিন আক্তার লোটাস মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (১০ জুলাই) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

গতকাল বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেজাবিন আক্তার লোটাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্বামী, দুই পুত্র এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এমইউ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow