ফরিদপুরে খাবারের খোঁজে লোকালয়ে আসা মেছো বিড়াল উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসনে খাবারের খোঁজে লোকালয়ে আসা একটি মেছো বিড়াল উদ্ধার করেছে স্থানীয় জনতা। পরে মেছো বিড়ালটির গলায় রশি দিয়ে বেঁধে রাখা হয়। খবর ছড়িয়ে পড়লে বিড়ালটি একনজর দেখতে এলাকাবাসী ভিড় জমায়। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে এগারোটার দিকে চর হরিরামপুর সার্ভিস ঘাট এলাকা থেকে ওই মেছো বিড়ালটি উদ্ধার করা হয়। সূত্র জানায়, উপজেলার চর হরিরামপুর সার্ভিস ঘাট এলাকায় মেছো বিড়ালটি দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে মেছো বিড়ালটি পদ্মা নদীর ঘাট এলাকায় খাবারের খোঁজে এলে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে। আরও পড়ুন বাঘ মনে করে বিড়াল আটক, খাঁচায় ঢোকানোর সময় মৃত্যু বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরে সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন জাগো নিউজকে বলেন, এটি বাঘ নয়, মেছো বিড়াল। মেছো বিড়াল সাধারণত মাছ, ইঁদুর ও সাপ জাতীয় খাবার খায়। খাবারের খোঁজে মেছো বিড়ালটি ওই এলাকায় আসে। তখন স্থানীয়রা বাঘ ভেবে উদ্ধার করে। খবর পেয়ে টিম পাঠানো হয়েছে। মেছো বিড়ালটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এন কে বি নয়ন/এসজেডএইচ/এএসএম

ফরিদপুরে খাবারের খোঁজে লোকালয়ে আসা মেছো বিড়াল উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসনে খাবারের খোঁজে লোকালয়ে আসা একটি মেছো বিড়াল উদ্ধার করেছে স্থানীয় জনতা। পরে মেছো বিড়ালটির গলায় রশি দিয়ে বেঁধে রাখা হয়। খবর ছড়িয়ে পড়লে বিড়ালটি একনজর দেখতে এলাকাবাসী ভিড় জমায়।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে এগারোটার দিকে চর হরিরামপুর সার্ভিস ঘাট এলাকা থেকে ওই মেছো বিড়ালটি উদ্ধার করা হয়।

সূত্র জানায়, উপজেলার চর হরিরামপুর সার্ভিস ঘাট এলাকায় মেছো বিড়ালটি দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে মেছো বিড়ালটি পদ্মা নদীর ঘাট এলাকায় খাবারের খোঁজে এলে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরে সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন জাগো নিউজকে বলেন, এটি বাঘ নয়, মেছো বিড়াল। মেছো বিড়াল সাধারণত মাছ, ইঁদুর ও সাপ জাতীয় খাবার খায়। খাবারের খোঁজে মেছো বিড়ালটি ওই এলাকায় আসে। তখন স্থানীয়রা বাঘ ভেবে উদ্ধার করে। খবর পেয়ে টিম পাঠানো হয়েছে। মেছো বিড়ালটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow