ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নদীর দুই পাড়ের প্রায় ১০ গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনায় কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া ৩০ থেকে ৪০ দোকান ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) ঢাকা বরিশাল মহাসড়কের উপর এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, হাসামদিয়া গ্রামের এক যুবকের সঙ্গে কাপুড়িয়া সদরদী গ্রামের এক যুবকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে সন্ধ্যার দিকে সংঘর্ষের শুরু হয়। পরে প্রায় ১০ গ্রামের হাজার হাজার জনতা সঙ্গবদ্ধ হয়ে মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ফরিদপুর-বরিশাল মহাসড়ক ও খুলনা-ঢাকা মহাসড়ক সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে অনেক দূরপাল্লার গাড়ি সারিবদ্ধভাবে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।  খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নদীর দুই পাড়ের প্রায় ১০ গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনায় কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া ৩০ থেকে ৪০ দোকান ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকা বরিশাল মহাসড়কের উপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, হাসামদিয়া গ্রামের এক যুবকের সঙ্গে কাপুড়িয়া সদরদী গ্রামের এক যুবকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে সন্ধ্যার দিকে সংঘর্ষের শুরু হয়। পরে প্রায় ১০ গ্রামের হাজার হাজার জনতা সঙ্গবদ্ধ হয়ে মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ফরিদপুর-বরিশাল মহাসড়ক ও খুলনা-ঢাকা মহাসড়ক সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে অনেক দূরপাল্লার গাড়ি সারিবদ্ধভাবে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow