ফাইনালের আগে অনুশীলনের সময়সূচি নিয়ে ক্ষুব্ধ স্কালোনি
বিশ্বকাপ ফাইনালের আগে প্রস্তুতিতে বড় ধরনের অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার অভিযোগ, দলের অনুশীলনের সময়সূচি তারা নিজেরা ঠিক করতে পারেননি; বরং আয়োজকদের সিদ্ধান্ত মেনেই মাঠে নামতে হয়েছে। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমাদের এই সময়ে অনুশীলন করতে বাধ্য করা হয়েছে। আমরা অন্য সময় অনুশীলন করতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি।’ আর্জেন্টিনা কোচের মতে, এত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সুবিধা বিবেচনা করে অনুশীলনের সময় নির্ধারণ করা উচিত ছিল। তবে পরিস্থিতি যেমনই হোক, সেটির সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তিনি বলেন, ‘এটা অভিযোগ করার জন্য বলছি না। বাস্তবতা হলো, আমাদের মানিয়ে নিতে হবে। আমরা সেটাই করছি।’ স্কালোনি আরও জানান, সেমিফাইনাল শেষে আর্জেন্টিনা স্পেনের তুলনায় এক দিন কম বিশ্রাম পেয়েছে। তবুও তিনি দলের শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী। তার ভাষায়, ‘দল ভালো আছে। খেলোয়াড়রা প্রস্তুত। এমন একটি ম্যাচের জন্য আলাদা করে কাউকে উদ্বুদ্ধ করতে হয় না।’ এদিকে আবহাওয়া ও ভ্রমণ-সংক্রান্ত জটিলতার কারণেও আর্জেন্টিনার প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটে
বিশ্বকাপ ফাইনালের আগে প্রস্তুতিতে বড় ধরনের অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার অভিযোগ, দলের অনুশীলনের সময়সূচি তারা নিজেরা ঠিক করতে পারেননি; বরং আয়োজকদের সিদ্ধান্ত মেনেই মাঠে নামতে হয়েছে।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমাদের এই সময়ে অনুশীলন করতে বাধ্য করা হয়েছে। আমরা অন্য সময় অনুশীলন করতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি।’
আর্জেন্টিনা কোচের মতে, এত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সুবিধা বিবেচনা করে অনুশীলনের সময় নির্ধারণ করা উচিত ছিল। তবে পরিস্থিতি যেমনই হোক, সেটির সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না।
তিনি বলেন, ‘এটা অভিযোগ করার জন্য বলছি না। বাস্তবতা হলো, আমাদের মানিয়ে নিতে হবে। আমরা সেটাই করছি।’
স্কালোনি আরও জানান, সেমিফাইনাল শেষে আর্জেন্টিনা স্পেনের তুলনায় এক দিন কম বিশ্রাম পেয়েছে। তবুও তিনি দলের শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী। তার ভাষায়, ‘দল ভালো আছে। খেলোয়াড়রা প্রস্তুত। এমন একটি ম্যাচের জন্য আলাদা করে কাউকে উদ্বুদ্ধ করতে হয় না।’
এদিকে আবহাওয়া ও ভ্রমণ-সংক্রান্ত জটিলতার কারণেও আর্জেন্টিনার প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটে। বজ্রঝড়ের কারণে দলের নিউইয়র্কগামী ফ্লাইট বিলম্বিত হয়, ফলে অনুশীলনের সময়ও সীমিত হয়ে যায়।
সব প্রতিকূলতা সত্ত্বেও স্কালোনির বিশ্বাস, তার দল শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে। কোচের কথায়, ‘সমর্থকরাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। তাদের আনন্দ দেওয়ার জন্যই আমরা আবারও বিশ্বকাপ জিততে চাই।’
টিটিটি/আইএন
What's Your Reaction?