ফিলিস্তিনের পতাকা হাতে বার্সেলোনার রাজপথে ইয়ামাল, ভাসছেন প্রশংসায়

বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল আবারও সংবাদ শিরোনামে। তবে এবার ফুটবলীয় নৈপুণ্যের জন্য নয়, বরং ক্লাব ফুটবলের শিরোপা উদযাপন মঞ্চে ফিলিস্তিনি পতাকা হাতে সংহতি প্রকাশ করে আলোচনায় এসেছেন এই তরুণ উইঙ্গার। ভাসছেন প্রশংসায়। বার্সেলোনার সাম্প্রতিক শিরোপা জয় পরবর্তী ট্রফি প্যারেড চলাকালীন ১৭ বছর বয়সী এই ফুটবলারকে দেখা যায় ফিলিস্তিনি পতাকা কাঁধে জড়িয়ে সতীর্থদের সাথে আনন্দ করতে। খোলা বাসের ওপর উদযাপনের সময় তার এই ভঙ্গি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইয়ামালের এই অবস্থানকে অনেকে সাহসিকতা হিসেবে দেখছেন। বিশেষ করে ইউরোপীয় ক্লাব ফুটবলের বড় তারকাদের রাজনৈতিক বা মানবিক বিষয়ে খুব একটা প্রকাশ্যে আসতে দেখা যায় না। তবে ইয়ামাল তার এই আচরণের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। মরোক্কান বাবা এবং ইকুয়েটরিয়াল গিনির মায়ের সন্তান ইয়ামাল স্পেনে জন্মগ্রহণ করলেও তার শিকড় মুসলিম ঐতিহ্যের সাথে যুক্ত। বার্সেলোনার মূল দলে যোগ দেওয়ার পর থেকেই তিনি একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। শিরোপা মঞ্চে

ফিলিস্তিনের পতাকা হাতে বার্সেলোনার রাজপথে ইয়ামাল, ভাসছেন প্রশংসায়

বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল আবারও সংবাদ শিরোনামে। তবে এবার ফুটবলীয় নৈপুণ্যের জন্য নয়, বরং ক্লাব ফুটবলের শিরোপা উদযাপন মঞ্চে ফিলিস্তিনি পতাকা হাতে সংহতি প্রকাশ করে আলোচনায় এসেছেন এই তরুণ উইঙ্গার। ভাসছেন প্রশংসায়।

বার্সেলোনার সাম্প্রতিক শিরোপা জয় পরবর্তী ট্রফি প্যারেড চলাকালীন ১৭ বছর বয়সী এই ফুটবলারকে দেখা যায় ফিলিস্তিনি পতাকা কাঁধে জড়িয়ে সতীর্থদের সাথে আনন্দ করতে। খোলা বাসের ওপর উদযাপনের সময় তার এই ভঙ্গি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইয়ামালের এই অবস্থানকে অনেকে সাহসিকতা হিসেবে দেখছেন। বিশেষ করে ইউরোপীয় ক্লাব ফুটবলের বড় তারকাদের রাজনৈতিক বা মানবিক বিষয়ে খুব একটা প্রকাশ্যে আসতে দেখা যায় না। তবে ইয়ামাল তার এই আচরণের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

মরোক্কান বাবা এবং ইকুয়েটরিয়াল গিনির মায়ের সন্তান ইয়ামাল স্পেনে জন্মগ্রহণ করলেও তার শিকড় মুসলিম ঐতিহ্যের সাথে যুক্ত। বার্সেলোনার মূল দলে যোগ দেওয়ার পর থেকেই তিনি একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। শিরোপা মঞ্চে তার এই মানবিক সংহতি ফুটবলীয় ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত ভাবমূর্তিতেও নতুন মাত্রা যোগ করেছে।

শিরোপা উৎসবের পাঁচ ঘণ্টার প্যারেড শেষে ইয়ামাল সামাজিক যোগাযোগমাধ্যমে পতাকা হাতে এবং বার্সেলোনা জার্সি পরা কিছু ছবি পোস্ট করেন, যেখানে লেখা ছিল, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমি মাদ্রিদিস্তা নই।’ 

ইয়ামালের এই উদ্যোগের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ফিলিস্তিন সমর্থকরা তাকে সাধুবাদ জানালেও, কেউ কেউ খেলার মাঠে রাজনৈতিক প্রতীকের ব্যবহার নিয়ে বিতর্ক তুলছেন। 

এ ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে হ্যান্সি ফ্লিককে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করলেও নিজের অপছন্দের কথা স্পষ্ট করেন। ফ্লিক বলেন, ‘এই ধরনের বিষয় আমি সাধারণত পছন্দ করি না। আমি তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এবং বলেছি, যদি সে এটা করতে চায়, এটা তার সিদ্ধান্ত। সে ১৮ বছর বয়সী। আমরা ফুটবল খেলায় নিবেদিত এবং আমাদের ভাবতে হবে মানুষ আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow