ফেনীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল
ফেনীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ফেনী সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে অনুষ্ঠিত এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। মিছিলটির নেতৃত্ব দেন ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব। সাদা গেঞ্জি পরিহিত অবস্থায় তাকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। ফেনী-১ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে শুক্রবার বেলা ১১টা ২৬ মিনিটের দিকে মিছিলের ছবি ও ভিডিও প্রকাশ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা প্রদক্ষিণ করে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দিকে চলে যায়। ফেসবুক পোস্টে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম লিখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা বাতিল, সব নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের লালপুলে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। সময়ের
ফেনীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ফেনী সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে অনুষ্ঠিত এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। মিছিলটির নেতৃত্ব দেন ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব। সাদা গেঞ্জি পরিহিত অবস্থায় তাকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়।
ফেনী-১ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে শুক্রবার বেলা ১১টা ২৬ মিনিটের দিকে মিছিলের ছবি ও ভিডিও প্রকাশ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা প্রদক্ষিণ করে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দিকে চলে যায়।
ফেসবুক পোস্টে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম লিখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা বাতিল, সব নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের লালপুলে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। সময়ের সাহসী সন্তানদের প্রতি কৃতজ্ঞতা। জয় বাংলা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফেনী সদর সার্কেল) নিশাত তাবাসসুম কালবেলাকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস কালবেলাকে বলেন, খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আশপাশের দোকানদার ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?