বগুড়ায় দিন দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় দিনদুপুরে মো. রকি মাহমুদ (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টায় শাজাহানপুর উপজেলার বনানী ফ্লাইওভার সংলগ্ন কাস্টমস অফিসের সামনে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত রকি শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার বেলাল হোসেনের ছেলে। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী এবং গ্যারেজ মিস্ত্রি ছিলেন। পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে কাস্টমস অফিস নার্সারির সামনে পাকা রাস্তার ওপর দুর্বৃত্তরা রকির মাথার পেছনে চাপাতি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি হাতুড়ি ও দুটি দা উদ্ধার করেছে। নিহত রকির ভাই রানা জানান, ব্যবসায়িক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হারুন, নিরব ও বাপ্পি নামের কয়েকজনের সঙ্গে রকির আগে থেকেই বিরোধ চলছিল। তিনি দাবি করেন, হারুন নামের এক ব্যক্তি রকিকে ফোন করে ডেকে নেওয়ার পরই এ হত্যাকাণ্ড ঘটে। রকির মা বলেন, সকালে রকি তাকে জানিয়েছিল হারুন নামের একজন তাকে দোকান করতে বাধা

বগুড়ায় দিন দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় দিনদুপুরে মো. রকি মাহমুদ (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টায় শাজাহানপুর উপজেলার বনানী ফ্লাইওভার সংলগ্ন কাস্টমস অফিসের সামনে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত রকি শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার বেলাল হোসেনের ছেলে। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী এবং গ্যারেজ মিস্ত্রি ছিলেন।

পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে কাস্টমস অফিস নার্সারির সামনে পাকা রাস্তার ওপর দুর্বৃত্তরা রকির মাথার পেছনে চাপাতি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি হাতুড়ি ও দুটি দা উদ্ধার করেছে।

নিহত রকির ভাই রানা জানান, ব্যবসায়িক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হারুন, নিরব ও বাপ্পি নামের কয়েকজনের সঙ্গে রকির আগে থেকেই বিরোধ চলছিল। তিনি দাবি করেন, হারুন নামের এক ব্যক্তি রকিকে ফোন করে ডেকে নেওয়ার পরই এ হত্যাকাণ্ড ঘটে।

রকির মা বলেন, সকালে রকি তাকে জানিয়েছিল হারুন নামের একজন তাকে দোকান করতে বাধা দিচ্ছে। দুপুরে ভাত খাওয়ার পর হারুনের ফোন পেয়েই রকি বাড়ি থেকে বের হয়েছিল।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

তবে নিহত রকির বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অস্ত্র, মাদক, ছিনতাই ও ছুরিকাঘাতের মতো একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি ঈদের আগে জামিনে ছাড়া পান।

এল.বি/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow